অনুপ্রবেশ-গরুপাচারে এবার তৃণমূল নেতারা ধরা পড়বে! বিধানসভায় বিএসএফ ও মহিলাদের অপমান, বিস্ফোরক শুভেন্দু

অনুপ্রবেশ-গরুপাচারে এবার তৃণমূল নেতারা ধরা পড়বে! বিধানসভায় বিএসএফ ও মহিলাদের অপমান, বিস্ফোরক শুভেন্দু

বিধানসভায় (Assembly) বিএসএফ (BSF) -এর কাজের পরিধি বৃদ্ধির বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে তৃণমূলকে (Trinamool Congress) তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, এদিন বিধানসভায় বিএসএফ-এর পাশাপাশি মহিলাদের অপমান করা হয়েছে। বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির ফলে তৃণমূলের নেতারাই এবার ধরা পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিধানসভায় বিএসএফ ও মহিলাদের অপমান

বিধানসভায় বিএসএফ ও মহিলাদের অপমান

বিধানসভায় বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির বিরুদ্ধে শাসকদলের আনা প্রস্তাব নিয়ে আলোচনায় তীব্র বাকবিতণ্ডা বিজেপি বিধায়কদের সঙ্গে। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, সীমান্তে পারাপারের সময় বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপন অঙ্গে হাত দেয়। যতই তারা ভারত মাতা কি জয় বলুন না কেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না। এই কথার মধ্যেই উদয়ন গুহ বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর অপর পা ভেঙে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ। এইসব নিয়েই এদিন প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কাশ্মীর, পঞ্জাব, অসম, পশ্চিমবঙ্গ সীমান্তে পরিবার পরিজন ফেলে পাহারা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। তাঁদের এবং মহিলাদের নিয়ে বিধানসভায় অসম্মানজনক কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 প্রস্তাবের কোনও গুরুত্ব নেই

প্রস্তাবের কোনও গুরুত্ব নেই

এদিন বিধানসভায় ১৬৯ ধারায় সরকার পক্ষের আনা বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির প্রস্তাব ১১২-৬৩ ভোটে পাশ হয়ে গিয়েছে। যার উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছেন এর কোনও গুরুত্ব নেই। ১১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছে তাই চূড়ান্ত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত লাগু করার প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে ঢুকেছে ১০০ জঙ্গি

রাজ্যে ঢুকেছে ১০০ জঙ্গি

শুভেন্দু অধিকারী দাবি করেন, বিএসএফ-এর কাজের পরিধি বাড়িয়ে ৮০ কিমি করা উচিত। কেননা কিছুদিন আগেই কলকাতা থেকে এনআইএর হাতে গ্রেফতার হওয়া জেএমবি জঙ্গি জানিয়েছিল রাজ্যে ১০০ জন জঙ্গি আশ্রয় নিয়েছে। তিনি বলেন, এদের খুঁজে বের করতে পারবে না রাজ্যের পুলিশ।
প্রসঙ্গত দীপাবলির আগে সুভাষগ্রাম থেকে আব্দুল মান্নান নামে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। এনআইএ-র দাবি অনুযায়ী, কয়েকবছর আগে বাংলাদেশ থেকে আসা এই জঙ্গি অনেককে জাল পরিচয়পত্র তৈরি করে দিয়েছে। সংখ্যাটা প্রায় ১০০ জনের মতো হবে। জয় জুলাইয়ে হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। পরে এর তদন্তভার হাতে নিয়ে হরিদেবপুর থেকে আরেকজনকে গ্রেফতার করে এনআইএ।

গ্রেফতার হবে তৃণমূলের নেতারা

গ্রেফতার হবে তৃণমূলের নেতারা

এদিন শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির প্রক্রিয়া লাগু হতে শুরু করেছে। এর পলে গরুপাচার, অনুপ্রবেশ, নারীপাচারের সঙ্গে যুক্ত শাসকদলের নেতারা শীঘ্রই ধরা পড়বে বলে দাবি করেছেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

রাজ্য নির্বাচন কমিশনের অপব্যবহার করে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা করতে চাইছে : শুভেন্দু অধিকারী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+