পঞ্চায়েতে নতুন সংরক্ষণ তালিকার দাবি! শাসকের ফ্রন্টাল অর্গানাইজেশন 'রাজ্য নির্বাচন কমিশন'কে হুঁশিয়ারি শুভেন্দুর
পঞ্চায়েতে নতুন সংরক্ষণ তালিকার দাবি! শাসকের ফ্রন্টাল অর্গানাইজেশন 'রাজ্য নির্বাচন কমিশন'কে হুঁশিয়ারি শুভেন্দুর
সৌরভ দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কমিশনের অফিসে সংরক্ষণ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি নিয়ে অভিযোগপত্র জমা দেন তিনি। সৌরভ দাসকে তিনি দুর্নীতিগ্রস্ত আইএএস অফিসার হিসেবেও অভিযুক্ত করেন।

কমিশনারও নেই, সচিবও নেই
পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণের খসড়া বেশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে আপত্তি জানানোর শেষ তারিখ ২ নভেম্বর। ১৮ অক্টোবর খসড়া প্রকাশ করে ১৫ দিন সময় দেওয়া হয়। কিন্তু এই ১৫ দিন সময়ের মধ্যে ১০ -১১ দিনই ছুটি। আর এদিন সোয়া এগারোটায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নির্বাচন কমিশনার সৌরভ দাস কিংবা তাঁর সচিব, কারও দেখা পাননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই এক চতুর্থ শ্রেণির কর্মীকে দিয়ে রিসিভড ছাপ মেরে নিয়েছেন তিনি।

তিনিও পঞ্চায়েতের ভোটার
এদিন বিরাধী দলনেতা বলেছেন, তিনি ২১০ নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়েকবারের ভোটার। সেই কারণে তাঁরও অধিকার রয়েছে খসড়ার বিরুদ্ধে অভিযোগ জানানোর। এব্যাপারে তিনি রাজ্য নির্বাচন কমিশনের ওবিসি সংরক্ষণের বিজ্ঞপ্তিতে পরিবর্তনেরও অভিযোগ করেন। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেছএন, রাজ্যে ওবিসির সংখ্যা ও জনসংখ্যায় প্রতিনিধিত্বের হার অল্প সময়ের সমীক্ষায় পাওয়া যাবে না। বিরোধীরা যাতে আপত্তি না জানাতে পারে তার জন্য পুজোর ছুটির মধ্যে এই খসড়া প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলকেই আবার বসাতে চায়
বিরোদী দলনেতা অভিযোগ করেন, রাজ্যের তাঁবেদান কমিশন তৃণমূলকে ফের পঞ্চায়েতে বসাতেই ২২/৭-এর পরে ১২/৮-এর সংরক্ষণের বিজ্ঞপ্তিতে পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এব্যাপারে তাঁর অভিযোগপত্র জমা দিয়ে পুরনো সার্ভে বাতিল করে ওবিসিদের জন্য নতুন করে সার্ভে করে ৭.৫ শতাংশ ধরে রিজার্ভেশন রোস্টার বের করার দাবি তুলেছেন। পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় সংরক্ষণ নিয়ে মারাত্মক ত্রুটি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে বিডিওরা বসে কাজ করার মূল গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
সংরক্ষণের ড্রাফট লিস্টকে চূড়ান্ত লিস্ট হিসেবে ঘোষণা করলে পঞ্চায়েতের ভোটার হিসেবে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি
বিরোধী দলনেতা বলেন সংরক্ষণ নিয়ে তাঁর আবেদন বাতিল করতে হলে জানাতে হবে। কমিশন যদি উপযুক্ত কারণ দেখিয়ে সন্তুষ্ট না করতে পারে, তাহলে তিনি আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ভোট ঘোষণার আগেই রাজ্য নির্বাচন কমিশনারকে কীভাবে আইনি জালে বাঁধতে হয়, সেব্যবস্থা তিনি করবেন বলেও হুঁশিয়ারি দেন।












Click it and Unblock the Notifications