দিনের বেলাতেও সুরা পানের জন্য এসব কথা! তৃণমূলের মন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) কোণঠাসা হয়ে পড়েছেন। তাঁর তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা। নন্দীগ্রামে (nandigram) তৃণমূলের (Trinamool Congress) এক কর্মসূচিতে বলেছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপা
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) কোণঠাসা হয়ে পড়েছেন। তাঁর তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা। নন্দীগ্রামে (nandigram) তৃণমূলের (Trinamool Congress) এক কর্মসূচিতে বলেছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। জেলার মন্ত্রীর এমন মন্তব্য কিছু হলেও শোরগোল পড়েছিল পূর্ব মেদিনীপুরে। এদিন তারই জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার তৃণমূলের সভায় সৌমেন মহাপাত্রের মন্তব্য
রবিবার শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্রে নন্দীগ্রামের সীতানন্দ কলেজের মাঠে তৃণমূলের সভায় হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি ছাড়াও ওই সভায় ছিলেন দোলা সেন, পূর্ণেন্দু বসু। ছিলেন জেলার রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিল গিরিও। সেই সভায় নিজের বক্তব্যে স্বাভাবিক কারণে সৌমেন মহাপাত্রের মুখে চলে আসে শুভেন্দু অধিকারীর কথা। তিনি বলেন নন্দীগ্রামে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

শুভেন্দুর তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা
মন্ত্রী আরও বলেন, শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার পদটা থাকবে কিনা সন্দেহ। কেননা ওই দল থেকে তৃণমূলে যেভাবে নেতা-কর্মীরা আসছেন, তাতে ওঁর আসা সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, কবে আসবেন নাকেখত দিয়ে তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। কেননা বিজেপির আসন সংখ্যা ৩০-এর কম হয়ে গেলে বিরোধী দলনেতার পদটাই চলে যাবে। শুধু সৌমেন অধিকারীই নন, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কারণেই হোক বলেছিলেন ভাই শুভেন্দুও তৃণমূলে যোগ দেবে কোনও না কোনও দিন।

শুভেন্দু অধিকারীর নিশানায় মন্ত্রী
এদিন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন. সবাই জানেন, সৌমেন মহাপাত্র প্রতিদিন সুরা পান করেন। তবে রবিবার দিনের বেলাতেও মনে হয় তিনি সুরা পান করেছিলেন বলে তাঁর মনে হচ্ছে। তিনি বলেন, এই ধরনের কথা বলা উচিত, না হলেও, তিনি এব্যাপারে দায়িত্ব নিচ্ছেন। মন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র তমলুকের মানুষ যেমন বিষয়টি জানে, ঠিক তেমনই মানিকতলায় ওষুধের দোকানের পিছনে তিনি সন্ধের পরে কী করেন, তা সবাই জানে। দিনের বেলায় অপ্রকৃতস্থ হওয়ার কারণেই এই পরিস্থিতি বলে মন্তব্য করেন তিনি।

নন্দীগ্রামে একের পর এক কর্মসূচি শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে একাধিক কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদই হোক কিংবা কালীপুজোর উদ্বোধন, তাঁকে দেখা গিয়েছে মানুষের মাঝে। যদিও এব্যাপারের তৃণমূলের মত হল, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ধর্মীয় মেরুকরণ করছেন। আগে কোনও সময় না বললেও, সম্প্রতি তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, ২০০৯ সালে সোনাচূড়ায় নিশিকান্ত মণ্ডলের খুনের পিছনেও রয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications