রাজ্যে পুলিশের ১০০% রাজনীতিকরণ সম্পূর্ণ! খেলা হবে দিবসে ওসির কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

মনে হচ্ছে রাজ্যে পুলিশের (police) রাজনীতিকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। টুইট করে এমনটাই কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। প্রসঙ্গত তৃণমূলের খেলা হবে দিবস কর্মসূচিতে জলপাইগুড়ির বিন্

মনে হচ্ছে রাজ্যে পুলিশের (police) রাজনীতিকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। টুইট করে এমনটাই কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। প্রসঙ্গত তৃণমূলের খেলা হবে দিবস কর্মসূচিতে জলপাইগুড়ির বিন্নাগুড়ি ফাঁড়ির ওসিকে (OC) তৃণমূলের ব্যাজ পরে থাকতে দেখা যায়। যা নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

পুলিশের উর্দিতে তৃণমূলের ব্যাজ

পুলিশের উর্দিতে তৃণমূলের ব্যাজ

জেলায়, ব্লকে তৃণমূলের খেলা হবে দিবস পালন। সেরকমই অক অনুষ্ঠান হয় জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায়। খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কেসাং লামা। একদিকে মঞ্চে তৃণমূলের লেখা ব্যানার। অন্যদিকে ওসির বুকে তৃণমূলের ব্যাজ। সেখানেও লেখা যুব তৃণমূল কংগ্রেস, গয়েরকাটা, জলপাইগুড়ি। যার নিয়েই বিতর্ক। বিরোধীরা সম্মিলিতভাবে পুলিশের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন।

তৃণমূলের সাফাই

তৃণমূলের সাফাই

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তী, তৃণমূলের অঞ্চল সভাপতি সমীর পাল, যুব তৃণমূলের অঞ্চল সভাপতি বিরাজ লাকরা-সহ অন্যরা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তী প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তৃণমূল যুব উদ্যোগে অনুষ্ঠান। সেখানেই আমন্ত্রিত ছিলেন বিন্নাগুড়ির ওসি। এক মহিলা সদস্য ভুল করে ওসিকে ব্যাজ পরিয়ে দেন। যদিও ভুল যদি হয়েই থাকে তাহলে ওসি মঞ্চে বসলেন কেন, যেখানে পিছনে তৃণমূলের ব্যানার রয়েছে। আর তিনি ব্যাজটাই বা খুল ফেললেন না কেন, যখন দেখলেন, সেখানে তৃণমূলের নাম উল্লেখ রয়েছে।

পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারী

পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারী

এই ঘটনায় রাজ্যের পুলিশকে নিশানা করে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মনে হচ্ছে রাজ্য পুলিশের রাজনীতিকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক কাজের সময়ে তৃণমূলের অনুষ্ঠানেই উপস্থিত থাকেননি, নিজের উর্দির ওপরে তৃণমূলের ব্যাজও পরেছিলেন। কেননা ওই আধিকারিক জানেন, এই কাজ করলে তিনি পুলিশ মেডেল পেতে পারেন।

সিপিএম-এর কটাক্ষ

সিপিএম-এর কটাক্ষ

স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফে এই ঘটনার কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে, তৃণমূল আর পুলিশ একই পয়সার এদিক-ওদিক। দিনে পুলিশ আধিকারিকরা পোশাক পরে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দেন আর রাতে পোশাক ছাড়া তৃণমূলের হয়ে কাজ করেন, অভিযোগ সিপিএম নেতৃত্বের। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় কদন্তের দাবি তোলা হয়েছে সিপিএম-এর তরফে।

সমালোচনায় প্রাক্তন পুলিশ কর্তারা

সমালোচনায় প্রাক্তন পুলিশ কর্তারা

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলার পুলিশ কর্তারা। যদিও অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কোনও সরকারি কর্মী বিশেষ করে পুলিশ কর্মীরা উর্দি পরেই থাকুন কিংবা না পরে, ব্যাজ তিনি পরতে পারেন না বলে জানিয়েছেন তাঁরা। পুলিশের পদস্থ কর্তারা চাইলে অভিযুক্ত পুলিশ কর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+