'মমতা হতাশা থেকে এসব করছেন', নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ নিয়ে শুভেন্দুর চাঁছাছোলা বার্তা
অধিকারীগড় নন্দীগ্রামে কার্যত বড়সড় রাজনৈতিক বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বহু প্রতিক্ষীত নন্দীগ্রামের সভা থেকে তিনি সাফ জানিয়েছেন, তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন। এদিকে , মমতার শহর কলকাতার দক্ষিণ দিকে এদিন শুভেন্দুর মিছিল শুরু হতেই একাধিক খবর উঠতে থাকেষ রাস্তায় ভাঙচুর, উত্তেজনা যেমন শিরোনাম দখল করে, তেমনই মমতার প্রার্থীপদ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যও শিরোনাম কাড়ে।

রোড শোতে ধুন্ধুমার
দলবদলের প্রথম কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারীর রোড শো ছিল। এদিন মমতার নন্দীগ্রামে মমতার সভার পর থেকেই রাজ্য রাজনীতির ফোকাসে ছিল শুভেন্দুর রোড শো। যে রোড শো চারু মার্কেট থানায় ঢুকতেই ব্যাপক উত্তেজনার কবলে পড়ে। সেখানে তৃণমূলের পতাকা নিয়ে কয়েকজনকে দেখা যায়। তারপরই বাইক ভাঙচুর থেকে ইট বৃষ্টি শুরু হয়। প্রসঙ্গত আগেও শুভেন্দুর সভা ঘিরে বহু জায়গায় তৃণমূলকে টার্গেট করতে দেখা যায়। আর এবার খোদ মমতার শহর কলকাতার বুকে তা হল।

শুভেন্দুর বার্তা
এদিন শুভেন্দু অধিকারী সাফ ভাষায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা থেকে এসব করছেন। এসব করে কোনও লাভ হবে না। দিলীপ ঘোষের নেতৃত্বে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত নির্বাচনে হাফ করে দিয়েছে। এবার আমরা এসে গিয়েছি। সাফ করে দেব।

মমতার বার্তা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ভাষায় জানিয়েছেন তিনি ভবানীপুর ও নন্দীগ্রাম দুই জায়গা থেকেই তিনি প্রার্থী হিসাবে লড়বেন বলে খবর। আর তার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপি সহ একাধিক বিরোধী দল মমতার এই বার্তা নিয়ে তোপ দাগতে ছাড়েননি মমতাকে।

নাড্ডার সভার পর শুভেন্দুর সভা টার্গেটে!
এদিকে, এদিন যাবতীয় ধুন্ধুমার পরিস্থিতি পার হয়ে শেষমেশ দক্ষিণ কলকাতায় বিজেপির হাইভোল্টেজ রোড শোর পর সভা মঞ্চ থেকে বার্তা দেন শুভেন্দু অধিকারী। তবে তার আগে তাঁর রোড শো ঘিরে রাজনৈতিক উত্তেজনা এর আগে ডায়মন্ডহারবারে জেপি নাড্ডার সভার কথা মনে করিয়ে দিয়েছে। সেদিনও জেপি নাড্ডার কনভয়ে লাঠি বৃষ্টি হতে দেখা যায়। এরপরই শুভেন্দুর সভায় এমন ঘটনা ঘিরে উত্তেজনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications