শুভেন্দুর নিশানায় মমতা! ভবানীপুরে তৃণমূলের দৈন্যতা প্রকাশ, লখিমপুর খেরি নিয়ে কটাক্ষ
শুভেন্দুর নিশানায় মমতা! ভবানীপুরে তৃণমূলের দৈন্যতা প্রকাশ, লখিমপুর খেরি নিয়ে কটাক্ষ
নির্বাচন কমিশনের (election commission) বিজ্ঞপ্তি জারির দিনই ভবানীপুরের (bhawamipore)ফল প্রকাশ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি বলেন, বিজেপি (bjp) প্রার্থী দেওয়ার তৃণমূলের (trinamool congress) দৈন্যতা প্রকাশ হয়ে পড়েছে সবার সামনে।

লখিমপুর খেরি নিয়ে শুভেন্দু অধিকারী
এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, লখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি করে খুব তাড়াতাড়ি পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছে সেখানকার যোগী আদিত্যনাথের সরকার। যার জন্য তিনি সেখানকার প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী উদ্বেগ নিয়ে কটাক্ষ
লখিমপুর খেরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিরারেই টুইট করে ৫ সাংসদকে সেখানে পাঠানোর কথা জানিয়েছিলেন। সেই মতো এদিন ভোরে পাঁচ সাংসদ সেখানকার উদ্দেশে রওনা হন। কিন্তু তাঁরা সেখানে পৌঁছতেই পারেননি প্রশাসনিক বাধায়। এদিন উত্তর প্রদেশে মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী ভবানীপুরে ১৫ দিন প্রচারে ব্যস্ত ছিলেন। সেই ১৫ দিনের সারা রাজ্যে বিদ্যুৎস্পষ্ট হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এব্যাপারে মৃতদের পরিবারকে সান্ত্বনা দেওয়া দূরে থাক মুখ্যমন্ত্রী কোনও ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে পারেননি এখনও।

নির্বাচনী বিজ্ঞপ্তির দিনই ফল ঘোষণা
শুভেন্দু অধিকারীর কাছে সাংবাদিকরা ভবানীপুরের ফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চান। সেই সময় বিরোধী দলনেতা বলেন, ভবানীপুরে যেদিন নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করেছিল সেদিনই ফল ঘোষণা করে দিয়েছিল। শুধুই সার্টিফিটে দেওয়া বাকি ছিল। কেননা ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তির ছয় ও সাত নম্বর প্যারায় বলেছিল কেন ভবানীপুরে নির্বাচন করতে হচ্ছে। একইসঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যসচিবকে নিশানা করে বলেন, তিনি তো বলেই দিয়েছিলেন ভবানীপুরে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। ফলে যা হওয়ার তাই হয়েছে।

বিজেপি প্রার্থী দেওয়ায় দৈন্য প্রকাশ হয়ে পড়েছে
শুভেন্দু অধিকারী নিজেই বলেন, স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কেন বিজেপি ভবানীপুরে প্রার্থী দিল। নিজেই এ ব্যাপারে বলেন, বিজেপি প্রার্থী দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দৈন্যতা প্রকাশ পেয়ে গিয়েছে। তিনি বলেছেন, বিজেপি প্রার্থী না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ দিন ধরে পাড়ায়, পাড়ায় ঘুরতে হত না। ষোলোআনা মসজিদ-সহ বিভিন্ন ধর্মীয়স্থানে যেতে হত না। ১০ দিন ধরে সভা করতে হত না। প্রশান্ত কিশোরকে বিহার থেকে এখানে এনে ভবানীপুরের ভোটার করতে হত না। বাঁশদ্রোণী থেকে ভবানীপুরের খালসা স্কুলে ভোটার আনতে হত না।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications