আন্দোলনের আঁচ পৌঁছবে নবান্নের ১৪ তলায়! স্কুলে ছাত্রীদের সম্মান নিয়ে 'বাংলার মেয়ে' মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর
আসানসোলের (Asansol) স্কুলে ড্রেস কোড বিতর্কে ছাত্রীদের (Students) হেনস্থার অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি টুই
আসানসোলের (Asansol) স্কুলে ড্রেস কোড বিতর্কে ছাত্রীদের (Students) হেনস্থার অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি টুইট করে প্রশ্ন করেন, পোশাক (dress) বিধি কি ছাত্রীদের সম্মানের থেকেও গুরুত্বপূর্ণ? কন্যাদের সম্ভ্রম নিয়ে ঢিলেমি বলে তার আঁচ নবান্নের ১৪ তলায় পৌঁছে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

স্কুলে লেগিংস এবং ইনার খোলানোর অভিযোগ
ঘটনাটি বারাবনির পুঁচরা ভগবান মহাবীর দিগম্বর জৈন সরাক উচ্চ বিদ্যালয়ের। সেখানকার ছাত্রীদের অভিযোগ, তাদের মধ্যে যারা স্কার্টের নিচে রঙিন লেগিংস পরে আসে, বাথরুমে পাঠিয়ে তা খুলতে বাধ্য করা হয়। এছাড়াও রঙিন ইনার পরে যারা আসে, তাও খোলানো হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। পোশাক খোলানোর অধিকার কে দিয়েছে, সেই প্রশ্ন তুলে স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবি তোলেন অভিভাবকরা। যদিও স্কুলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, রঙিন লেগিংস খোলার নির্দেশ দেওয়া হলেও রঙিন ইনার খোলার কোনও কথা বলেনি স্কুল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে স্কুল উত্তাল হওয়ার পরে, এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। (প্রতীকী ছবি)
|
অভিযুক্তদের শাস্তির দাবি বিরোধী দলনেতার
রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবারের ঘটনার একটি ভিডিও টুইট করে অবিলম্বে প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় ও অন্য কুকর্মকারীদের বিরুদ্ধে কঠোরতম ফৌজদারী বিধি অনুযায়ী মামলা করার দাবি করেছেন। পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতে অভিযুক্তদের বিচারের দাবি তুলেছেন। তিনি বলেছেন, কন্যাদের সম্ভ্রমের বিষয়ে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। অন্যথায় আন্দোলনের তীব্রতা নবান্নের চৌদ্দতলায় অনুভূত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
|
সরকার কড়া বার্তা দিতে ব্যর্থ
শুভেন্দু অধিকারী বলেছেন, যে অমানবিক ও ন্যক্কারজনক পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষ গ্রহণ করছেন তার নিন্দা করার ভাষা তাঁর জানা নেই। তাঁর প্রশ্ন বারংবার এই ঘটনা পশ্চিমবঙ্গে কেন ঘটছে? বিরোধী দলনেতার অভিযোগ, সরকার শুধু হৈচৈ ধামাচাপা দেওয়ার জন্য সাময়িক বিবৃতি জারি করে ও তদন্তের আশ্বাস দিয়েই দায় সারছেন? সরকার কড়া বার্তা দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি।
|
দায় ভার কি সরকারের নয়?
একইসঙ্গে শুভেন্দু অধিকারী টুইটে বলেছেন, শুধুমাত্র ব্যতিক্রমী ঘটনা হলে সরকারের সমালোচনা তিনি করতেন না, কিন্তু স্বঘোষিত "বাংলার মেয়ে"; মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বারংবার একই ঘটনা যদি ঘটে তার দায়ভার কি সরকারের ওপর বর্তায় না? তাঁর আরও প্রশ্ন পোশাক-বিধি কি ছাত্রীদের সম্মানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?












Click it and Unblock the Notifications