বগটুইয়ে নিজে চেক বিলি করলেও মালবাজারের দুর্ঘটনায় নয় কেন? প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে মমতাকে নিশানা শুভেন্দুর

জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের। এদিন এই ভাষাতেই রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মৃতদের পরিবার ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি নিয়

জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের। এদিন এই ভাষাতেই রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মৃতদের পরিবার ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন।

মালবাজারে দুর্ঘটনার পিছনে রয়েছে প্রশাসনিক ব্যর্থতা

জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ৮ জনের মৃত্যুর ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে তিনে একের পর এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যও তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন মৃত্যু নিয়ে রাজনীতি না করে বাস্তবতকে তুলে ধরছেন তিনি।
টুইটে তিনি উত্তরবঙ্গের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেজন তুলে ধরে মাল নদীর পাশে জমে ওঠা আবর্জনা স্তূপের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ২৩ সেপ্টেম্ব্ররে প্রতিবেদনে নদীর গতিপথের পরিবর্তন, জলের স্রোত বেড়ে যাওয়া এবং হড়পা বানের প্রবণতা কথাও যে সেই প্রতিবেদনে ছিল, তার কথাও তিনি উল্লেখ করেছেন।
পুরসভার চেয়ারম্যানের আশ্বাসের পরেও আবর্জনার স্তূপের যে কোনও বদল হয়নি এবং মহালয়ার তর্পণের সময়ও যে সমস্যা হয়, সেই সংক্রান্ত প্রতিবেদনের কথাও উল্লেখ করেছেন তিনি। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাম্প্রতিক হড়পাবানে ট্রাক ডুবে যাওয়ার বিষয়টিরও উল্লেখ রয়েছে। পাশাপাশি মাল পুরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন নদী ঘাট তৈরি করে ফেলার আশ্বাসের কথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

সব কিছু জেনেও কেন সাবধানতা অবলম্বন করা গেল না

সব কিছু জেনেও কেন সাবধানতা অবলম্বন করা গেল না

বিরোধী দলনেতার প্রশ্ন, সব কিছু জানার পরেও কেন সাবধানতা অবলম্বন করা গেল না। তাঁর আরও প্রশ্ন এই দোষ কি সরকার কিংবা প্রশাসনের নয়?

ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের অভিযোগ

ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের অভিযোগ

ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, উত্তর প্রদেশ কিংবা কাশ্মীরের মালদা কিংবা মুর্শিদাবাদের কেউ মারা গেলে সরকার ৫ লক্ষ টাকা করে দিয়ে থাকে। তবে কেন এক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ২ লক্ষ টাকা, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায় রামপুরহাটের বগটুইতে গিয়ে চেক বিলি করলেও, এখানে তা করলেন না কেন? তাঁর প্রশ্ন, এঁদের দোষ কী? দুর্গা প্রতিমার নিরঞ্জনের সময় মারা যাওয়ার জন্যই কি এঁদের গুরুত্ব কম?

ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর দাবি

ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর দাবি

বিরোধী দলনেতা এদিন হড়পা বানে বিপর্যয়ে প্রশাসনিক ব্যর্থরা জন্য ক্ষতি পূরণ অন্তত দশলক্ষ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও তিনি করেছএন। এছাড়াও আহতদের ক্ষতিপূরণ একলক্ষ টাকা করার দাবিও তিনি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+