শিল্পনীতি-শিল্প কারখানাকে তাড়াতে এগিয়ে বাংলা! এক্সাইডের উদাহরণ দিয়ে মমতারকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের শিল্প (industry) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে রাজ্যের সংস্থা এ

রাজ্যের শিল্প (industry) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে রাজ্যের সংস্থা এক্সাইডের কর্নাটকে শিল্পস্থাপনের সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারীর পোস্টে উঠে এসেছে শিক্ষক নিগ্রহ এবং চাকরির দাবিতে বিক্ষোভের প্রসঙ্গও।

চোখ এড়িয়েছে সংবাদ মাধ্যমের

শুভেন্দু অধিকারীর টুইটার পোস্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে মোমো তৈরির ছবি তোলায় ব্যস্ক ছিলেন, সেই সময় বড় ঘটনা ঘটে গিয়েছে। যা সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে যায়। সংবাগ মাধ্যম সেই সময় বিস্ফোরণ, খুন, লুট, কাটমানি, তোলাবাজি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শিক্ষক নিগ্রহের খবর নিয়ে ব্যস্ত ছিল। সেই পরিস্থিতিতে দুটি ঘটনা তিনি পাশাপাশি উল্লেখ করেছেন।

জলপাইগুড়ির রাজগঞ্জে শিল্প তালুকে হামলা

জলপাইগুড়ির রাজগঞ্জে শিল্প তালুকে হামলা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জের শিল্পতালুকে শক্তি স্টিল কারখানায় দুষ্কৃতীদের হামলার ঘটনার কথা উল্লেখ করেছেন। রাতে দুষ্কৃতীরা সেখানে ইট ও পাথর ছোঁড়ে। সেই ঘটনার ভিডিও কারখানা কর্তৃপক্ষ পুলিশের কাছে জমা করে অভিযোগ করলেন, পুলিশ ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি। যার জেরে শিল্প তালুকের প্রত্যেকটি কারখানার মালিকরা। এই পরিস্থিতিতে নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে জানতে চাইবে, কেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও এমনটা হল?

এক্সাইডের বিনিয়োগ কর্নাটকে

এক্সাইডের বিনিয়োগ কর্নাটকে

অপর ঘটনাটি হল, কলকাতার এক্সাইড কোম্পানি বিজেপি শাসিত কর্নাটকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন এক কারখানা স্থাপন করতে চলেছে। সেই কারখানার কাজ শুরু হলেই ১৪০০ জনের কর্মসংস্থানের কথা শিল্পসংস্থার তরফে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, একদিকে যখন মুখ্যমন্ত্রী শিল্পস্থাপনের নামে চাটার্ড প্লেনে গিয়ে বিজেপির বিরুদ্ধে জোট তৈরি চেষ্টা করছেন এবং শিল্প সম্মেলনের নামে কোটি কোটি টাকা খরচ করছেন, সেই সময় রাজ্যপাল শিল্প সম্মেলনের খরচ কত, তা দেন না।
পশ্চিমবঙ্গ ভিত্তিক কোম্পানি তথা কলকাতায় হেড অফিস থাকা এক্সাইড কেন বাংলাকে ছেড়ে কর্নাটককে বেছে নিল সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে কি শিল্পের পরিবেশ নেই?

পশ্চিমবঙ্গে কি শিল্পের পরিবেশ নেই?

শুভেন্দু অধিকারীর প্রশ্ন তাহলে কি দুটি ঘটনা থেকে ধরে নেওয়া যায়, পশ্চিমবঙ্গের শিল্পের পরিস্থিতি তালগোল পাকিয়ে গিয়েছে। তিনি কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী খেলা হবে ডাক দিয়ে বোতল থেকে দৈত্য বের করে দিয়েছেন, কিন্তু তা আর বোতল বন্দি করতে পারছেন না। গত কয়েকমাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা এরই প্রতিফলন বলেও মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+