ক্ষমতার আসার পর থেকে নদীবাঁধের কোনও কাজই করেনি মমতার সরকার, বিস্ফোরক শুভেন্দু
ক্ষমতার আসার পর থেকে নদীবাঁধের কোনও কাজই করেনি মমতার সরকার, বিস্ফোরক শুভেন্দু
২০১১ সালের পর থেকে এ রাজ্যে সেচ দফরের নদী বাঁধের কোনোও কাজ হয়নি। আর তাই আম্ফান ও ইয়াসে একের পর এক নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা। বাম আমলে আইলা প্রকল্পে যে কাজ হয়েছিল সেখানে ও দুর্নীতি হয়েছিল। তবে দুর্নীতি হলেও বেশ কিছু কাজ হয়েছিল সেখানে।

আমফানের সময় বহু এলাকায় গিয়ে আমি এই ঘটনা লক্ষ্য করেছি। এই সরকার রাজ্যের কোন উন্নয়নমূলক কাজ হোক তা চায় না। ভাঙা সাইকেল বিলি, হাঁড়ি কলসি বিলি, এসবই করতে ভালোবাসে। আর তাই নদী বাঁধের ভাঙ্গনের জন্য দায়ী এই সরকার।
বৃহস্পতিবার বারুইপুরে দলীয় পার্টি অফিসে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটের পর থেকে শুরু হয়েছে সন্ত্রাস। যা এখনো চলছে। বিভিন্ন পার্টি অফিস গুলিতে দলীয় কর্মীরা অবস্থান করছেন।
তবে কলকাতা হাইকোর্টের সদর্থক ভূমিকা নেওয়ায় পর কর্মীরা বাড়ি ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন শুভেন্দু বাবু। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বারুইপুরে আসেন এবং নিহত বিজেপি কর্মী নির্মল মন্ডলের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। গত ১৯ মে সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ তে তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছিল নির্মল মন্ডল নামে এক বিজেপি কর্মীর।
নিহত বিজেপি কর্মীর স্ত্রী সুপর্ণা মন্ডলের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি সমর্থকদের পাশে থাকার আশ্বাস দেন। ভোটের ফল বেরোনোর পর থেকে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল তার পর থেকে এক মাস অতিবাহিত হলেও বারুইপুর জেলা পার্টি অফিসে এখনো ঘর ছাড়া বহু বিজেপি কর্মী রয়েছেন। তারা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে নিজেদের কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগের কথা জানান।
শুভেন্দু অধিকারী আরো বলেন, রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকে ৩৭ জন বিজেপি কর্মী নিহত হয়েছেন। প্রত্যেক কর্মীদের পরিবারের হাতে দলের তরফ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা সকলেই বাড়িতে ফিরবেন। মহামান্য কলকাতা হাইকোর্ট যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে সময় লাগলেও আক্রান্ত বিজেপি কর্মীরা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications