Suvendu Adhikari: সরকারি আধিকারিক-মিলারদের যোগসাজসে প্রতারণা! মমতার সরকারকে 'কৃষক বন্ধু' কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: কিষাণ মাণ্ডিতে কৃষকদের ধান বিক্রি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন গালাগালি ও মারধরে অভিযোগ গোঘাটের ওসিকে বরখাস্তের দাবি করেছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, কৃষকদেরকে তাদের ধান একটি নির্দিষ্ট তারিখে হুগলি জেলার গোঘাটের কিষাণ মান্ডিতে (প্রকিউরমেন্ট সেন্টার) আনতে বলা হয়েছিল। যখন তারা কিষাণ মান্ডির সামনে অপেক্ষা করছেন, সেই সময় তাঁদেরকে মিলাররা বলে, কুইন্টাল পিছু বিনামূল্যে ৫-১০ কেজি দিতে রাজি হলেই তারা ধান সংগ্রহ করবে। অর্থাৎ ৫ -১০% ছাড়, দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, সেই সময় কৃষকরা সরকারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অবস্থা বর্ণনা করেন। তাঁরা বলেন, গাড়ি ভাড়া করে ধান এনেছেন, তা ফেরত নিয়ে গেলে বড় আর্থিক ক্ষতি হবে। সেই সময় সরকারি কর্তা কৃষক আশ্বস্ত করলেও, তাঁকে আর পরে দেখা যায়নি বলে অভিযোগ। ঘন্টা তিনচার অপেক্ষার পরে কৃষকরা হতাশ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন।
This is the Real Face of "Farmer Friendly" Mamata Banerjee Govt:-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 7, 2023
# Farmers were asked to bring their paddy to the Kishan Mandi (Procurement Centre) at Goghat in the Hooghly District, on a certain date. When they lined up their yields on vehicles in front of the Kishan Mandi,… pic.twitter.com/Ieg6G07QvI
শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করে বলেছেন, এই সময় হুগলির গোঘাট থানার অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী কৃষকদের উদ্দেশে গালাগালি ও মারধর করেন। বিরোধী দলনেতার অভিযোগ রাজ্যের কৃষকরা এইভাবে সরকারি আধিকারিক এবং মিলারদের যোগসাজসে মিলিতভাবে প্রতারিত হচ্ছেন। এমন কী তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ করারও অধিকার নেই।
বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, পরিহাসের বিষয় হল, এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কৃষক বিরোধী বলে আক্রমণ করেন। যে কেন্দ্রীয় সরকার দিল্লির সিংগু সীমান্তে কৃষকদের কয়েকমাস ধরে আন্দোলন চালাতে দিয়েছিল।












Click it and Unblock the Notifications