হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতার ভাষা নিয়ে প্রশ্ন! তৃণমূলের LD-UD-Tea boy কারা ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতার ভাষা নিয়ে প্রশ্ন! তৃণমূলের LD-UD-Tea boy কারা ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীর মুখ ভাল কোম্পানির ফিনাইল আর ব্লিচিং দিয়ে পরিষ্কার করা উচিত। হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) করা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সর্বত্রই অপরাধের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যাঁরা এই মুখ্যমন্ত্রীকে আনার জন্য ভোট দিয়েছেন, তাঁদেরকেই এর বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

মেয়েটার লাভ অ্যাফেয়ার্স ছিল

মেয়েটার লাভ অ্যাফেয়ার্স ছিল

গত সোমবারের ঘটনা। তবে প্রশাসনের সামনে এসেছে রবিবার ৯ এপ্রিল। যে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। অভিযোগ তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়। এই নাবালিকার পরিবারের সদস্যদের সরকারি চিকিৎসকের কাছে নিতে বাধা দেওয়া ছাড়াও ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন ঘটনাটি দুর্ভাগ্যজনক। সঙ্গে তিনি ইঙ্গিত করেন লাভ অ্যাফেসার্সের কথা। কেন পুড়িয়ে দেওয়া হল তা নিয়েও প্রশ্ন করেন তিনি। তবে ঘটনায় শাসকদলের যুক্ত হয়ে যাওয়ার প্রসঙ্গে বলেন, তৃণমূলকে টানার কী দরকার। সবাই তো তৃণমূল। সত্যি ধর্ষণ হয়েছে, নাকি সে প্রেগনেন্ট ছিল, তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

 পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই

এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তিনি মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন সময়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। বলেন, মুখ্যমন্ত্রী কোনও সময় ছোট ঘটনা বলেন, আবার ইঁদুর মরলে খবর করা হচ্ছে বলেও মন্তব্য করেন বলে উল্লেখ করেন। এসব করে সংবাদ মাধ্যমকে চাপে রাখছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি সমালোচনার ঊর্ধ্বে উঠে ব্যবস্থা না নেন, তাহলে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠবেই।

সর্বত্রই অপরাধের সঙ্গে তৃণমূলের যোগ

সর্বত্রই অপরাধের সঙ্গে তৃণমূলের যোগ

শুভেন্দু অধিকারী বলেন সর্বত্রই অপরাধের সঙ্গে তৃণমূলে যোগ। আর থানাগুলিতে পুলিশরা ভয়ে থাকে। কেননা তৃণমূল নেতাদের বিরুদ্ধে কিছু হলেই যদি তাদের শাস্তিমূলক বদলি করা হয়, তাহলে মুশকিলে পড়ে যাবেন। ছেলেমেয়েদের পড়াশোনা লাটে উঠবে। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ১০০ দিনের টাকা লুট করে প্রধানরা সম্পত্তি করছেন। এই ব্যবস্থার পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

মালিক একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়

মালিক একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসসির দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পরস্পর বিরোধী মন্তব্য সবার সামনে। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ল্যাম্পপোস্ট কর্মচারীদের মধ্যে লেগেছে। তৃণমূলের মন্ত্রীদের কটাক্ষ করে তিনি বলেন, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ টি বয়, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ ক্যাজুয়াল, কেউ সিভিক রয়েছেন। এর সবাই কোম্পানির কর্মচারী। তবে মালিক একজনই মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+