মধ্যরাতে বিধানসভার অধিবেশন! রাজ্যের প্রধানের মতিভ্রম, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এবারে বিধানসভার (assembly) বাজেট অধিবেশন (budget session) ডেকেছেন মধ্যরাতে। ৭ মার্চ রাত ২ টোয় সেই অভিবেশন ডাকা হয়েছে। মন্ত্রিসভার সুপারিশেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যপাল। যা ন

রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এবারে বিধানসভার (assembly) বাজেট অধিবেশন (budget session) ডেকেছেন মধ্যরাতে। ৭ মার্চ রাত ২ টোয় সেই অভিবেশন ডাকা হয়েছে। মন্ত্রিসভার সুপারিশেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

৭ মার্চ রাত দুটোয় অধিবেশন ডাকেন রাজ্যপাল

৭ মার্চ বাজেট অধিবেশন শুরু। রাজ্যপাল রাত দুটোয় বাজেট অধিবেশন ডেকেছেন, জানিয়ে টুইট করেন। যা নিয়ে শোরগোর পড়ে যায়। কেননা স্বাধীনতার পরে এমন নজির নেই। রাজ্যপাল টুইটে জানান সংবিধানের ১৭৪(১) ধারা অনুযায়ী, ক্যাবিনেটের সুপারিশ মেনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যপাল নিজেও টুইটে রাজ্যের সমালোচনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, হয়তো কোনও ইতিহাস রচনার তাগিদ রয়েছে। এদিকে রাজ্যপাল বিষয়টি নিয়ে জানার জন্য মুখ্যসচিবকেও তলব করেন। কেন রাত দুটোয় এভাবে অধিবেশন ডাকা হল, তার ব্যাখ্যাও তিনি চেয়ে পাঠান।

তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এদিকে রাজ্যপালের করা টুইটকে রিটুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন রাজ্য সরকারের প্রধানের মতিভ্রম হয়েছে। এছাড়াও বিজেপি নাতারা অভিযোগ করেন, রাজ্যের জন্য চরম সংকটের সময় অপেক্ষা করছে। সরকারের মনোভাবে কারণে বাংলা ও বাঙালির মুখ পুড়ছে বলে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

টাইপোগ্রাফি, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

টাইপোগ্রাফি, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

এদিকে বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন বিষয়টি টাইপোগ্রাফি। ফলে মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে রাত দুটোয় অধিবেশন বসবে, নাকি রাজ্যপালের কাছে ফের বিষয়টি পাঠানো হবে। তিনি বলেন, মন্ত্রিসভার তরফে রাজ্যপালের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছিল সেখানে প্রথমে ৭ মার্চ দুপুর দুটোয় অধিবেশনের কথা বলা হয়েছে। কিন্তু শেষের দিকে রাত দুটো বলে উল্লেখ করা হয়েছে। যেটা ছাপার ভুল।

 মুখ্যমন্ত্রীর ফোন রাজ্যপালকে

মুখ্যমন্ত্রীর ফোন রাজ্যপালকে

পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ফোন করে ছাপার ভুলে কথা উল্লেখ করেন। তিনি জানান ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকে প্রস্তাব পাশ করানো হবে এবং তা রাজ্যপালের কাছে পাঠানো হবে।
অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন, রাজ্যপালের মস্তিস্কে সমস্যা হচ্ছে। চিকিৎসক হিসেবে তিনি তাই মনে করেন। রাজ্যপালের মনে মুখ্যমন্ত্রী ও সরকারের প্রতি একরাশ ঘৃণা লুকিয়ে আছে, যা রাজ্যপালের টুইট থেকে স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+