সত্যকে লুকোতে চাইছেন, বাঘের পিঠে ওঠা মমতা! রবিবার হাওড়া গ্রামীণে বিজেপির অফিসে যাওয়ার চ্যালেঞ্জ শুভেন্দুর

উলুবেড়িয়া যাওয়ার পথে বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) গ্রেফতারির তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, সরকারি কিছু লুকোতে চাইছে। পাশাপাশি

উলুবেড়িয়া যাওয়ার পথে বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) গ্রেফতারির তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, সরকারি কিছু লুকোতে চাইছে। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, রবিবার তিনি গ্রামীণ হাওড়ায় বিজেপির পার্টি অফিস পরিদর্শনে যাবেন।

গ্রেফতারের ঘটনার নিন্দা

গ্রেফতারের ঘটনার নিন্দা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন গিয়েছিলেন পুরুলিয়ায়। সেখানেই তিনি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে গ্রেফতার এবং পাঁচলায় দলের নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রশাসনের বাধা দেওয়ার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু লুকোতে চাইছে। তিনি বলেন, শনিবার সকালে পাঁচলার একটি বাজারে বেছে বেছে একটি সম্প্রদায়ের দোকান-বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা করে বিজেপিকে আটকানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবারও
তিনি রাজ্যপালকে বলেছেন, মুখ্যসচিবকে সেনা নামাতে বলুন। ২০১৬-তে দার্জিলিং-এ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী নামালেও, কেন হাওড়ায় নামালেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার রাতে হাওড়ার বিষয়টি নিয়ে তিনি মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেন বলে জানিয়েছেন। প্রথম দিন হাত জোড় করে জিহাদি-দেশ বিরোধী শক্তিকে উস্কে দিয়েছেন বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পাশের রাজ্যে হেমন্ত সোনের সরকারের পুলিশ রাঁচিতে বিক্ষোভকারীদের ডান্ডা মেরে ঠান্ডা করে দিলেও, এখানে মুখ্যমন্ত্রী উসকে চলেছেন।

রবিবার গ্রামীণ হাওড়ায় যাওয়ার চ্যালেঞ্জ

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, তিনি রবিবার গ্রামীণ হাওড়ায় তাদের পার্টি অফিসে যাবেন। তিনি দলের নেতা ও সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, দলীয় অফিস তাদের কাছে মন্দিরের মতো। ছাই থেকে সেটিকে আবার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে বিদেশি অনুপ্রবেশকারীরা দেশের মন্দির ধ্বংস করেছিল কিন্তু সেখানে এখন গেরুয়া পতাকা উড়ছে।

দাঙ্গাবাজদের সাহস জুগিয়েছেন মমতা

শুভেন্দু অধিকারী এদিন অপর একটি টুইটে অভিযোগ করেন, দাঙ্গাবাজদের সাহস জুগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-এর ব্যাপারে ভুল বুঝিয়ে জনগণকে ক্ষিপ্ত করেছিলেন, উস্কানি দিয়ে পথে নামিয়েছিলেন। সায়নী ঘোষের পবিত্র শিবলিঙ্গ সম্বন্ধ কুরুচিকর মন্তব্যের বেলায় তিনি চুপ কেন, প্রশ্ন করেছেন শুভেন্দু। এব্যাপারে কি তাঁর(মমতা) নিন্দা করার ক্ষমতা আছে প্রশ্ন করেছেন শুভেন্দু।

পাপের ফল ভুগতে হচ্ছে জনগণকে

পাপের ফল ভুগতে হচ্ছে জনগণকে

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিলেন, পাপ করল বিজেপি আর কষ্ট করবে জনগণ? পাল্টা টুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি কোনও পাপ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ফল জনগণকে ভুগতে হচ্ছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নিয়েও কটাক্ষ করেছেন। বলেছেন, কেন মিছে ধমক দিচ্ছেন? সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন "...লাথি খেতে হয়"। শুভেন্দু অধিকারীর কটাক্ষ মুখ্যমন্ত্রী বাঘের পিঠে উঠেছেন, নামলেও খাবে আবার ওপরে উঠলেও খাবে। পরিস্থিতি মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+