শুভেন্দুর নিশানায় মমতা! নবান্নকে ব্যবহৃত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস হিসেবে, নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে?
রাজ্যে প্রতিদিনই প্রশাসনিক নিয়মনীতির লঙ্ঘন হচ্ছে। এদিন নবান্নে (Nabanna) গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়া লুইজিনো ফেলেইরোকে নিয়ে বৈঠক প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরে
রাজ্যে প্রতিদিনই প্রশাসনিক নিয়মনীতির লঙ্ঘন হচ্ছে। এদিন নবান্নে (Nabanna) গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়া লুইজিনো ফেলেইরোকে নিয়ে বৈঠক প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন
এদিন বিকেলে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ সেখানকার বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এদিন এই যোগদান পর্বের আগে লুইজিনো ফেলেইরো-সহ পদত্যাগী কংগ্রেস নেতারা যান নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। যা নিয়ে এদিন টুইটও করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে যোগদানকারী নেতাদের নাম উল্লেখ করেন। নবান্নে গোয়ার নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের ছবিও প্রকাশ করা হয়।

নবান্নকে তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহার
এদিন সেই ছবি দিয়েই আক্রমণ শানান, রাজ্যের বিরোধী দলনেতা। টুইটে তিনি লেখেন, নবান্নকে তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবানীপুরে প্রার্থী আগামীকালের ভোট নিয়ে গোয়ার তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলছেন, রাজ্যে সেক্রেটারিয়েটে। এইভাবেই প্রতিদিন এখানে প্রশাসনিত নিয়মনীতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। আর এতেও আশ্চর্যের কিছু থাকবে না যদি মুখ্যসচিব তৃণমূলের লেটার হেডে ওই দলে যোগ দিতে যাওয়াদের নিযোগপত্র লেখেন। এরপরেই শুভেন্দু অধিকারী প্রশ্ন, নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে?

তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
শিবসেনা, এনসিপি কিংবা আপের মতো তৃণমূল গোয়ায় ব্যর্থ হবে, নাকি সফল হবে, সেই প্রশ্ন উত্তর পরের জন্য রেখে এদিন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কয়েকজন কংগ্রেস নেতা এদিন তৃণমূলে যোগ দেন। ভাঙা কংগ্রেসকে পুনরায় ঐক্যবদ্ধ করতেই তাঁর এই যোগদান বলে জানিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো। তিনি আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতে তিনি খুশি। ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব সামলানো লুইজিনো ফেলেইরো সোমবার কংগ্রেসের বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।

মুখ্যসচিবকে ভর্ৎসনা করেছিল আদালত
ভবানীপুরের নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পদক্ষেপ নিয়ে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছিলেন, ভবানীপুরে ভোট করা না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। যা নির্বাচন কমিশনের ভবানীপুর সংক্রান্ত নির্দেশ নামার ছয় ও সাত নম্বর প্যারায় উল্লেখ করা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গের কথা না উল্লেখ করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
রাজ্যে বাম শাসনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করতেন, সরকার ও দল একাকার করছে সিপিএম। এবার এদিন সেই অভিযোগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও একবার নিশানা করলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications