ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পরে হাজার হাজার কোটির দুর্নীতির অভিযোগ, মমতার ও আলাপনের বিরুদ্ধে সরব শুভেন্দু

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পরে হাজার হাজার কোটির দুর্নীতির অভিযোগ, মমতার ও আলাপনের বিরুদ্ধে সরব শুভেন্দু

শুধু কলকাতার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডই নয়, এবার আরও এক বড় অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। টুইটে করা অভিযোগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এবং প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (alapan banerjee) বিরুদ্ধে সরব হয়েছেন।

 ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে চিঠি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে চিঠি

দিন দুয়ের আগে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারকে বিনামূল্যে টিকাকরণের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন, অন্য রাজ্য যেখানে টিকাকরণে রেকর্ড করছে, সেখানে রাজ্য সরকারের উৎসাহের অভাবে পর্যাপ্ত লক্ষ্যে পৌঁছনো যাচ্ছে না। শাসকদল ভোটার স্লিপ দেওয়ার মতো টিকাকরণের জন্য স্লিপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
পাশাপাশি তিনি চিঠি কলকাতার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভ্যাকসনি কাণ্ডের অভিযোগ তুলেছিলেন। সেখানে পুরসভার ব্যানার ব্যবহারের কথাও উল্লেখ করেছিলেন তিনি। অভিযুক্ত ব্যক্তির পাশে পুরসভার দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাংসদ শান্তনু সেন, বিধায়ক দেবাশিস কুমার এবং লাভলি মৈত্র, কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে। সেই কথাও উল্লেখ করেছিলেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেন, শুধু কসবায়ই নয়, আমহার্স্ট স্ট্রিট এবং সোনারপুরেও এই ধরনের টিকাকরণের শিবির আয়োজন করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও তুলেছেন।

তৃণমূলের সাফাই

তৃণমূলের সাফাই

বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে অবশ্য সাফাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও অনুষ্ঠানে কোনও বিশিষ্ট ব্যক্তির পাশে গিয়ে কেউ ছবি তুললে, সব সময় তাঁর পরিচয় আগে থেকে জানা সম্ভব নয়। এই বিষয়টি অবশ্য সব রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেই প্রযোজ্য। ছবি তুলে কেউ যদি তা প্রতারণা কিংবা অসৎ কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে যাঁরা পাশে দাঁড়িয়ে অভিযুক্ত ছবি তুলেছিলেন, তাঁর দোষ থাকতে পারে না।

প্যান্ডেমিক পারচেস স্ক্যাম

প্যান্ডেমিক পারচেস স্ক্যাম

শুভেন্দু অধিকারী টুইটে অভিযোগ করেছেন, রাজ্যে করোনা হানা দেওয়ার পর থেকে সরকারের তরফে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু গতবছরেই সেই খরচ নিয়ে অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে সেই আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ এক্ষেত্রে প্রায় দুহাজার কোটি টাকার মতো কেলেঙ্কারি হয়েছে। অবিলম্বে সেই রিপোর্ট প্রকাশের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।

একটা সময়ে শুভেন্দুর দফতরের সচিব ছিলেন আলাপন

একটা সময়ে শুভেন্দুর দফতরের সচিব ছিলেন আলাপন

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাজির না হওয়া নিয়ে সংঘাত এখনও জারি রয়েছে। শুভেন্দু অধিকারীও আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী দীর্ঘ সময় পরিবহন দফতর সামলেছেন। সেই সময়েরই একটা অংশে পরিবহণ দফতরের প্রধান সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আলাপদন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+