তিনি ২৩৫-এর দম্ভ দেখেছেন! এবারের বিধানসভায় তিন 'ইতিহাস' স্মরণ করতে গিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
তিনি ২৩৫-এর দম্ভ দেখেছেন! বিধানসভায় তিন 'ইতিহাস' স্মরণ করতে গিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
দেশের মধ্যেই শরণার্থী। রাজ্যে হিংসার জেরে বিজেপি(bjp) কর্মী-সমর্থকদের অসমে আশ্রয় নেওয়ার অভিযোগ করে এমনটাই কটাক্ষ শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। এদিন বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরে তিনি বলেন, ২৩৫-এর দম্ভ তিনি দেখেছেন। দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে তা পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

ঘরছাড়া বহু কর্মী
এদিন বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে একেবারে নিচুতলায় কাজ করা প্রায় লক্ষাধিক কর্মী ঘরছাড়া। তিনি আরও অভিযোগ করেন, শুধু বিজেপি কর্মীরাই নন, অন্য দলে ভোট দেওয়া এক বিশেষ সম্প্রদায়ের মানুষজনও ঘরছাড়া হয়েছেন।
তিনি এব্যাপারে পশ্চিম মেদিনীপুরের সবং-এর একটি গ্রামের কথা উল্লেখ করেন। যেখানে পুরো গ্রাম অত্যাচারের সামিল। অন্যদিকে উত্তর ২৪ পরগনার আমডাঙায় এক বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগও তিনি করেছেন।

দেশের মধ্যেই শরণার্থী
এদিন শুভেন্দু অধিকারী বলেন, শোনা যায় এক দেশ থেকে অন্য দেশে শরণার্থীরা যান। কিন্তু দেশের মধ্যেই শরণার্থী। এরাজ্যের কোচবিহার থেকে মানুষ গিয়ে আশ্রয় নিয়েছেন অসমে। অসম সরকার তাঁদের শরণার্থীর স্বীকৃতি দিয়েছেন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর থেকে খারাপ কিছু হতে পারে না।

২৩৫-এর দম্ভ দেখেছেন
এদিন শুভেন্দু অধিকারী বলেন, তিনি ২৩৫-এর দম্ভ দেখেছেন। তৃণমূলের নাম না করে তিনি বলেন, আপনারা এখনও ২৩৫ পর্যন্ত যাননি। তিনি এব্যাপারে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমরা ২৩৫ আর ওরা ৩০-এর মন্তব্যেরও উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রে সবসময় মানুষই শেষ কথা বলে।

হিংসা মুক্ত বাংলা লক্ষ্য
শুভেন্দু অধিকারী বলেন, তাঁর লক্ষ্য হিংসা মুক্ত বাংলা। তিনি চান শান্তির বাংলা। সংসদীয় রীতি-নীতি মেনে প্রতিবাদ করতে চান তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তাঁর অঙ্গীকার হল করোনা মোকাবিলাসহ কাজে গঠনমূলক সহযোগিতা করা।

দায়িত্ব পালনের চেষ্টা করবেন
শুভেন্দু অধিকারী বলেন, সংবিধান মেনে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করার চেষ্টা করবেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তিনি শুধু সরকারি দলের বিধায়কই ছিলেন না, ২০০৬ সালে ২৯ জন বিধায়কের একজন ছিলেন। সেই সময় বিধায়ক ছিলেন অর্জুন সিংও। এদিন সেই অর্জুন সিংও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, তিনি দুবারের সাংসদ এবং তিনবারের বিধায়ক। সেই অভিজ্ঞতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

বিধানসভায় তিন ইতিহাস
শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের বিধানসভায় একজন পরাজিত প্রার্থী মুখ্যমন্ত্রী হয়েছেন। যা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলায় কোনও সময় হয়নি। শুভেন্দু অধিকারী বলেন, ২০১১ সালে জেতার সময় সাংসদ ছিলেন মাননীয়া। তারপর তিনি ভোটে জিতেছিলেন। শুভেন্দু অধিকারী বলেছেন, এই প্রথমবার বিধানসভায় কংগ্রেস ও বামপন্থীদের কোনও সদস্য নেই। আর এটাও প্রথম যখন রাজ্য বিধানসভায় বিজেপির ৭৭ জন সদস্য রয়েছেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications