প্রথা ভেঙে PAC চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ, ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যত পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (pac chairman) নির্বাচনে রাজনীতিকরণ করা হয়েছে। এদিন রাজ্যপাল ধনখড়ের (jagdeep dhankhar) সঙ্গে সাক্ষাতের পরে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adh

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (pac chairman) নির্বাচনে রাজনীতিকরণ করা হয়েছে। এদিন রাজ্যপাল ধনখড়ের (jagdeep dhankhar) সঙ্গে সাক্ষাতের পরে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও (mamata banerjee) নিশানা করেন।

জনগণকে বঞ্চিত করা হয়েছে

জনগণকে বঞ্চিত করা হয়েছে

শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল যেমন ক্ষমতায় এসেছে, অন্যদিকে রাজ্যের দু কোটি আটত্রিশ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। পিএসিতে রাজনীতিকরণের অভিযোগ করে তিনি বলেছেন, জনগণকে বঞ্চিক করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ১৯৬৭ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীই সংসদে পিএসির চেয়ারম্যান হতেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পিএসির চেয়ারম্যানের পদ বিরোধীদের হাতে দেন। সেই মতোই রাজ্য বিধানসভাগুলিতেই পিএসির চেয়ারম্যানের পদ দেওয়া হয় বিরোধী দলের হাতেই। যারা খরচ করবে, তারাই তার হিসেব রাখবে এই পরিস্থিতির বদল করা হয়েছিল।

২০১৬ আর ২০২১ আলাদা

২০১৬ আর ২০২১ আলাদা

শুভেন্দু অধিকারী বলেন, ২০১৬ আর ২০২১-এর পরিস্থিতি আলাদা। সেবার কংগ্রেস ও বামের সম সংখ্যক আসন পাওয়ায়, তিনটি করে চেয়ারম্যানের পদ পায়। এই ছয়জনের নামে মধ্যেই মানস ভুঁইয়াঁর নাম ছিল। তাই তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নান পিএসির চেয়ারম্যান হিসেবে সুজন চক্রবর্তীকে চাইলেও, বিধানসভার অধ্যক্ষ কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যাওয়া মানস ভুঁইয়াঁকে সেই পদ তুলে দেন। কিন্তু এবার যে ছয় নামের সুপারিশ বিজেপির তরফে অধ্যক্ষের কাছে করা হয়েছিল তাঁদের মধ্যে মুকুল রায়ের নাম ছিল না। তাঁদেরকে জানানো হয়েছে তাঁদের সপ্তম সদস্য হিসেবে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয়েছে। এব্যাপারে রুল ৩০২ ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অডিট করেনি তৃণমূল

অডিট করেনি তৃণমূল

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ২০১২-২৩ সাল থেকে জিটিএ-র কোনও অডিট হয়নি। আবার ২০২০-তে করোনা মহামারী শুরু হওয়ার পরে ২ হাজার কোটি টাকার কেনাকাটায় যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার তদন্ত কমিটির মাথায় ছিলেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও কোন রিপোর্ট জমা দেননি। এর পাশাপাশি মেট্রো ডেয়ারির শেয়ার ক্যাভেন্টার্স অ্যাগ্রার কাছে বিক্রি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ করেছেন তিনি।

 মুকুল রায় তৃণমূলেই

মুকুল রায় তৃণমূলেই

শুভেন্দু অধিকারী বলেছেন, মুকুল রায়ের বিধানসভার সদস্যপদ খারিজের জন্য ১৬ জুলাই শুনানি আছে। সেই শুনানির জন্য ৬৩ পাতার প্রমাণ রেডি। শুভেন্দু অধিকারী বলেন, মুকুল রায় যে টুইটার হ্যান্ডের ব্যবহার করেন তাতে নীল টিক দেওয়া। সেখানেই দেওয়া ছবিতেই দেখা যাচ্ছে তিনি তৃণমূলের। এছাড়াও তিনি তৃণমূল ভবনে গিয়ে যেদিন তৃণমূল যোগ দেন, সেদিন তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। আবার আলিপুরদুয়ারের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যেদিন তৃণমূলে যোগ দেন, সেদিন তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মুকুল রায়। এই সংক্রান্ত সব ভিডিও তাঁদের কাছে রয়েছে।

 অধ্যক্ষের দেওয়া কপি পাঠানো হবে সব রাজ্যে

অধ্যক্ষের দেওয়া কপি পাঠানো হবে সব রাজ্যে

এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার কপি দেশের সব রাজ্যের সরকারি দল এবং বিরোধী দলের কাছে পাঠানো হবে। এছাড়াও তাঁরা এই কপি নিয়ে রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষের সঙ্গেও দেখা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+