"...বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি! কল্পিত পরীক্ষায় দুর্নীতির 'ভাবসম্প্রসারণ' শুভেন্দু অধিকারীর

সোশ্যাল মিডিয়ায় ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, ভবিষ্যতে পরীক্ষার খাতায় ভাব সম্প্রসারণ আসতে পারে।

এব্যাপারে তিনি কল্পিত ভাব সম্প্রসারণের কথাও উল্লেখ করেছেন। যা হল এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি; বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি।

Suvendu Adhikari

নিজেই উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এই ভাব সম্প্রসারণের মূল ভাব সম্পর্কে বলেছেন, বালুর সম্পদের প্রাচুর্য আছে, তাই সে চায় তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে। এতে সে নীতি নৈতিকতা বিসর্জন দিতেও কুন্ঠাবোধ করে না।

সম্প্রসারিত ভাব নিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে তোলামূল নেতাদের বে-আইনি অর্থের তৃষ্ণা কখনও মেটে না। চুরি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েও তাদের বে-আইনী অর্থ স্পৃহার অবসান হয় না। তাদের 'যত পাই, তত চাই' অবস্থা। তারা সম্পদ বাড়ানোর নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে।

ভাল-মন্দ, হিত-অহিত, সত্য-মিথ্যা, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে নিজেদের নামে, আত্মীয় স্বজনদের নামে, "বান্ধবীদের" নামে কেবলই ধন-সম্পদ, সোনা হীরা, ফ্ল্যাট, খামার বাড়ি ইত্যাদি আহরণ করতে থাকে। ঐশ্বর্য ভান্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে।

গরু পাচার, কয়লা পাচার, খাদান থেকে বালি-পাথর পাচার করেই ক্ষান্ত হয় না এরা; গরিব দরিদ্রদের বঞ্চিত করতে চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত হওয়া, মেধাবী ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে সরকারি চাকরি থেকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রি করে দেওয়া ও সাধারণ গরিব মানুষের রেশন এবং মিড ডে মিল পাওয়া শিশুদের খাদ্য শস্য চুরি করা থেকেও এরা বিরত থাকতে পারে না।

অন্যের সম্পদ করায়ত্ত করতেও তারা দ্বিধাবোধ করে না, তা সে কালীঘাটের ৩৫ টা জমির প্লট হোক অথবা বীরভূমের জনৈক ব্যবসায়ীর চাল-কল কম দামে বিক্রি করতে বাধ্য করা হোক কিংবা গাড়ি হাতিয়ে নেওয়া হোক।
ফলে বিত্তশালী মন্ত্রী আমলা ও ঘনিষ্ঠ ব্যবসায়ীর সীমাহীন লোভে এবং অন্তহীন চাওয়ার কাছে কোটি কোটি দরিদ্র মানুষের অধিকারকে হেরে যেতে হয়। পক্ষান্তরে, এই রাজ্যে কাজের অভাবে দীন-দুঃখীদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয় দু'মুঠো অন্ন জোগাড় করার পাশাপাশি আর একটু বেশি আয় করার লক্ষ্যে, যারা কোনও কারণে যেতে পারে না, তাদের একটা বড় সম্বল হল রেশনের খাদ্যশস্য। সেটাও লুঠ করে নিচ্ছে বালুর মতো তোলামূলী নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+