ষাট লক্ষ টাকার ৫ টা গাড়ি, দেড়শো কোটির 'শান্তিনিকেতন'! অভিষেকের সোর্স অফ ইনকাম নিয়ে বিস্ফোরক শুভেন্দু

ষাট লক্ষ টাকার ৫ টা গাড়ি, দেড়শো কোটির বাড়ি! অভিষেকের সোর্স অফ ইনকাম নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) দলের কর্মসূচি থেকে তৃণমূলের (trinamool congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

অভিষেকের তমলুক সফরকে কটাক্ষ

অভিষেকের তমলুক সফরকে কটাক্ষ

এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শনিবার যদি চার-পাঁচটা জেলায় যদি কোনও আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটত, ব্যাঙ্ক ডাকাতি কিংবাখুনের ঘটনা ঘটত, তাহলে সেখানে কাউকে পাওয়া যেত না। কারণ সবাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ভাইপোকে সুরক্ষিত করার জন্য। তিনি কটাক্ষ করে বলেন এই ব্যবস্থা দেশের কোনওরাজ্যে নেই।

অভিষেকের উদ্দেশে প্রশ্ন

অভিষেকের উদ্দেশে প্রশ্ন

দল নয় কন্টাক্টরি যে কোনও একটা বেছে নিতে হবে। শনিবার তমলুকের সমাবেশে বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এব্যাপারে প্রস্ন করা হলে শুভেন্দু অধিকারীবলেন, তিনি (অভিষেক) রাজনৈতিক ব্যক্তিত্বই নন। এরপরেই শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, রুজিরা নারুলা কে? বিনয় মিশ্রের সঙ্গে তাঁর সম্পর্ক কী? কেন এখন তিনি এমবিএ ডিগ্রি লেখেন না? শুভেন্দু অধিকারী বলেন,রাজনীতি করতে গেলে মেপে বলা উচিত। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশিক্ষিত বলেও আক্রমণ করেন তিনি। তিনি প্রশ্ন করেন, থাইল্যান্ডে ব্যাঙ্কের শাখায় কার টাকা ঢুকতো? ২০১৯ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে২৪ টা সিঙ্গাপুরের টিকিট কার পাওয়া গিয়েছে?

 ২০১১ সালে দিল্লি থেকে এসে দখল

২০১১ সালে দিল্লি থেকে এসে দখল

অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তমলুকে বলেছেন, হলদিয়ায় কোনও বহিরাগত এবং ঠিকাদারকে পুরনির্বাচনে টিকিট নয়। যা নিয়ে এদিন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, ২০১১ সালে ক্ষমতা থেকে সিপিএমকেসরানোর পরে দিল্লি থেকে এসে দখল করেন তিনি (অভিষেক)। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে তাঁর (অভিষেক) কোনও সম্পর্ক নেই। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কোথাো তাঁকে দেখা যায়নি। কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন,এই ধরনের একজন লোক পিসির আলোয় আলোকিত।

আগে ভাবমূর্তি ঠিক করুন

আগে ভাবমূর্তি ঠিক করুন

শুভেন্দু অধিকারী আরও বলেন, আড়াই থেকে তিন হাজার পুলিশ কর্মী ছাড়া তিনি বেরোন না। বিদেশি কোম্পানির জল ছাড়া তিনি থাকেন না। ষাটলক্ষ টাকা দামের ৫ টা কালো ফরচুনা চড়েন। বিরোধী দলনেতা প্রশ্ন করেন, শান্তিনিকেতন যেঅভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, কাকে উচ্ছেদ করে? গরিব লোকের চায়ের দোকান উচ্ছেদ করে দেড়শো কোটি টাকার এস্কালেটর লাগানো বাড়ি তৈরি করেছেন। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, তাঁর (অভিষেক) সোর্স অফ ইনকাম কী?প্রফেশন কী? শুভেন্দু অধিকারী বলেন, আগে নিজের ভাবমূর্তি ঠিক করুন।

 সুশীল 'সামন্ত'-এ ইতিহাস বিকৃতি

সুশীল 'সামন্ত'-এ ইতিহাস বিকৃতি

স্বাধীনতা সংগ্রামী সুশীল ধারাকে সুশীল সামন্ত বলা নিয়েও শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, মাতঙ্গিনী হাজরা এবং বিদ্যাসাগরকে তোলাবাজ ভাইপো অপমান করে গিয়েছিল।শনিবারে সুশীল ধারাকে নিয়ে করা হয়েছে। তিনি সাংবাদিক উদ্দেশে বলেন, সাংবাদিক যাঁরা মেদিনীপুরের, তাঁরা কেন ভুল তুলে ধরেন না? তিনি বলেন, ভুল হলে সংশোধন করতে হয়। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদেরঅপমান করতে বারে বারে আসেন এঁরা।

পরেশ অধিকারীকে নমস্কার

পরেশ অধিকারীকে নমস্কার

শুভেন্দু অধিকারী পরেশ অধিকারীর পরিবারের বিভিন্ন সদস্যদের নাম দিয়ে কোথায় সরকারি চাকরি করছেন, তা নিয়ে টুইট করেছিলেন। এদিন এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদেরতরফ থেকে পরেশ অধিকারীকে তিনি নমস্কার জানাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+