'টাকা কেন্দ্র দেয়, রাজ্য যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না', স্কুলের নীল-সাদা পোশাক বিধির বিরোধিতায় শুভেন্দু

'টাকা কেন্দ্র দেয়, রাজ্য যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না', স্কুলের নীল-সাদা পোশাক বিধির জল্পনায় পারদ চড়ালেন শুভেন্দু

স্কুলে স্কুলে এবার নীল সাদা ইউনিফর্ম করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তবে এখনওএই নিয়ে চূড়ান্ত কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তার আগেই এই নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ টাকা দেয় কেন্দ্র, কাজেই যা খুশি সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারেন না।

মমতাকে নিশানা শুভেন্দুর

স্কুলের পোশাক নীল-সাদা করা হবে। রাজ্যের সব স্কুলেই নাকি এই পোশাক চালু করতে চলেছে মমতা সরকার। এমনই শোনা যাচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত সব স্কুলেই এই পোশাক বিধি চালু করা হবে পরিকল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে নীল-সাদা পোশাকের উপরে লোগো থাকবে বিশ্ব বাংলা। এমনই এক বিজ্ঞপ্তি নিয়ে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। তবে সত্যিই এই নির্দেশিকা জারি করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে রাজ্য সরকারের এই নির্দেশিকার কথা কানে আসার পরেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা প্রকাশ্যেই রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, 'এটা স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। স্কুলেj পোশাক নীল সাদা হতে পারে আবার গেরুয়া সাদা অথবা সবুজ সাদাও হতে পারে। সেটাই বহাল রাখতে হবে। কেন্দ্রের শিক্ষা মিশনের টাকা আসে রাজ্যে। কাজেই রাজ্য সরকার যা খুশি করতে পারে না।' এর বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে অভিভাবকদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েেছন তিনি। স্কুলের নিজস্ব অধিকারে এই হস্তক্ষেপ চলবে না বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী।

এই নিয়ে এখন থেকেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও এর আপত্তি জানানো হয়েছে। স্কুলের পোশাক বিধিতে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারী করতে চাইছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এদিকে তৃণমূল কংগ্রেস তাতে আমোল দিতে নারাজ। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। শুভেন্দু অধিকারী নালিশ জানানো ছাড়া আর কিছু করতে পারে না বলে কটাক্ষ করেছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দিন ধরেই শিক্ষাক্ষেত্রে একাধিক নির্দেশিকা ঘিরে গোটা দেশেই চাপান উতোর তৈরি হয়েছে। কর্নাটক সরকার জুনিয়র কলেজ গুলিতে হিজাব নিষিদ্ধ করেছে। শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা সকলেই সমান সেই ভাবনা জাগিয়ে রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক সরকার। সিদ্ধান্তের বিরোধিকায় কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেটা খারিদ করে দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার পরেই আবার রাজ্যগুলিকে স্কুলে ভগবত গীতা পড়ানোর পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা প্রসূন যোশী। গুজরাতে সব স্কুলে গীতা পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+