এই সব দিনে বিতর্কের উর্ধ্বে থাকতে হয়, মমতার নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি নিয়ে নিশানা শুভেন্দুর
এই সব দিনে বিতর্কের উর্ধ্বে থাকতে হয়, মমতার নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি নিয়ে নিশানা শুভেন্দুর
নেতাজি জয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় ছুটি ঘোষণার দাবিকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন, আজকের দিনে নেতাজির ত্যাগ, আদর্শ বর্তমান প্রজন্মকে স্মরণ করানোর কথা। আজকের দিনে মাননীয়ার উচিত ছিল বিতর্কের উর্ধ্বে থেকে উদযাপন করা। কিন্তু সেটাও তিনি করেননি।

মমতাকে নিশানা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে রাজ্যের বিরোধী দলনেতা তীব্র নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি কটাক্ষ করে টুইটে লিখেছেন, আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে বলি, ওনাকে ট্যুইটটি কেউ লিখে দিয়েছে। এইসব দিনে বিতর্কের উর্ধ্বে থাকতে হয়। মাননীয়ার উচিত বিতর্কের উর্ধ্বে উঠে আজকের দিনে নেতাজির ত্যাগ, আদর্শ বর্তমান প্রজন্মকে স্মরণ করানো। তাই প্রধানমন্ত্রী এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালিত করেন।'

জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার
আজ ২৩ জানুয়ারি। গোটা দেশে উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিবস। সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে দেশবাসীকে নেতাজি জয়ন্তির শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে কেন্দ্রের কাছে কেন্দ্রের কাছে এই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দেশবাসীকে নেতাজিকে স্মরণ করার এবং শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া উচিত। তিনি জাতীর এবং বিশ্বের নায়ক।

বাংলায় হবে প্ল্যানিং কমিশন
নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে এদিন রেডরোডের অনুষ্ঠানে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেছেন , 'প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। বাংলায় প্ল্যানিং কমিশন করা হবে। কেন্দ্র না করলেও বাংলায় নেতাজির আদর্শ মেনেই চলবে। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।'

ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি
আজই সন্ধে ৬টা নাগাদ দিল্লির ইন্ডিয়া গেটে বসবে নেতাজির হলোগ্রাম মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন সেকথা। তিনি টুইটে ঘোষণা করেছিলেন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসবে। গ্র্যানাইট পাথর দিয়ে তৈরি হবে সেই গ্রেনাইট মূর্তি। সেটি তৈরি না হওয়া পর্যন্ত এই হলোগ্রাম মূর্তি বসানো থাকবে বলে জানিয়েছিলেন তিনি। আজই তার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

তৃণমূলকে খোঁচা
শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন, 'নেতাজির প্রতি শ্রদ্ধা কীভাবে জানাতে হয় তা মোদীজি দেখিয়ে দিয়েছেন। নেতাজিকে নিয়ে ট্যাবলো হচ্ছে। তবে সেই ট্যাবলোতে বাংলার মুখ্যমন্ত্রীর বড় ছবি থাকছে না।' দুপুরে মমতার নেতাজি স্মরণ নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কেউ বেলা বারোটার সময় জন্মদিন পালন করেন না । দেরি করে ঘুম থেকে উঠলে এরকম হয়। প্রধানমন্ত্রী ভোর বেলা নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়েছেন।'












Click it and Unblock the Notifications