'বুড়িমার বোম বন্ধ হয়েছে পিসিমার বোম বন্ধ হয়নি' রাজ্যে একের পর এক বোমাবাজির ঘটনায় কটাক্ষ শুভেন্দুর

'বুড়িমার বোম বন্ধ হয়েছে পিসিমার বোম বন্ধ হয়নি' রাজ্যে একের পর এক বোমাবাজির ঘটনায় কটাক্ষ শুভেন্দুর

রাজ্যে একের পর এক বোমাবাজির ঘটনা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র নিশানা করে বলেছেন, 'বুড়িমার বোম বন্ধ হয়েছে পিসিমার বোম বন্ধ হয়নি যতদিন না পর্যন্ত পিসিমার বোম বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই মানুষ মরবে বোমা বাজী চলবে।' কালীপুজোর সময় থেকে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে চলেছে রাজ্যে।

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতাকে নিশানা শুভেন্দুর

ফের রাজ্যের প্রশাসনিক প্রধানকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে বলেছেন,' বুড়িমার বোম বন্ধ হয়েছে পিসিমার বোম বন্ধ হয়নি যতদিন না পর্যন্ত পিসিমার বোম বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই মানুষ মরবে বোমা বাজী চলবে।' তিনি আরো বলেছেন, 'রাজ্যে সরকার নেই সরকার ছুটি কাটাচ্ছে , দুর্গা পূজাতে ১১দিন, কালী পূজাতে ৮ দিন,বারুদের স্তুপে বাংলা তাইতো NIA ঘনঘন বাংলায় আসছে কোর্ট NIA তদন্ত করছে । সরকারের হাতে আইন থেকেও কয়েকজন মেধাবি ছাত্রের অনশন তুলতে রাজ্য সরকারকে কোর্টের দ্বারস্থ হচ্ছে , এত দুর্বল সরকার কার্যত লেমডাক সরকারে পরিনত হয়েছে।'

একের পর এক বোমা কাণ্ড রাজ্য

একের পর এক বোমা কাণ্ড রাজ্য

দীপাবলির দিন থেকে রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। টিটাগড়ের কাছে রেল লাইনের ধারে বোমা উদ্ধার হয়েছে। সেখান বোমার আঘাতে এক বালিকা জখম হয়েছিল। তারপরেই আবার নরেন্দ্রপুরে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে। সেখানে দুষ্কৃতিদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ বালক। গতকাল রাতে মাদক খাওয়ার প্রতিবাদ করায় বোমার আঘাতে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। একের পর বোমা বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্য সরকারে বিরোধিতায় বিরোধীরা

রাজ্য সরকারে বিরোধিতায় বিরোধীরা

রাজ্য সরকারের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। বাম-কংগ্রেস-বিজেপি এক যোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। পঞ্চায়েত ভোট শুরুর আগেই রাজ্যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। সেই সঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এই নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গে দুর্বিত্তরা রাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

পঞ্চায়েত ভোটের তোরজোর শুরু

পঞ্চায়েত ভোটের তোরজোর শুরু

পঞ্চায়েত ভোট নিয়ে কোমর কষেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী তীব্র নিশানা করে বলেছেন পঞ্চায়েত ভোটে এবার ৭০ শতাংশ আসনেই প্রার্থী দেবে বিজেপি। পাশে থাকবেন তিনি। কে কোথায় আটকায় তিনি দেখে নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে বিরোধীরা ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন টিএমসি নেতা মদন মিত্র। তাঁকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+