'স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট বসবে, সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন', খড়দহে প্রচারে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

'স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট বসবে, সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন', খড়দহে প্রচারে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়! খড়দহের সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীতে তীর্যক আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেেছন,
গোরুর গাড়িতে যেদিন হেডলাইট লাগবে, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট বসবে, সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন।' প্রসঙ্গত উল্লেখ্য এই খড়দহে প্রচারে এসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশে আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো। বিজেপিকে দেশছাড়া করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে বলেই দাবি করেছিলেন তিনি।

 খড়দহে প্রচারে গিয়ে কটাক্ষ শুভেন্দু

খড়দহে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে জয় সাহাকে। তাঁর সমর্থনে একঝাত তারকা বিজেপি নেতাতে নিয়ে প্রচারে নেমেছিলেন বিরোধী দলনেতা। খড়দহের ৫৬ নম্বর বাসস্ট্যান্ডে সভা করেন তিনি। সভায় হাজির ছিলেন প্রার্থী জয় সাহা, সাংসদ অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এই খড়দহে সভা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬০ হাজারের বেশি ভোটে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হবেন বলে বিজেিপকে চ্যালেঞ্জ ছুড়ে গিয়েছেন।

একুশের বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গোটা দেশে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আবকি বার দিদিকা সরকার বলে প্রচার শুরু হয়েছিল। তখন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় এবার তৃণমূল কংগ্রেসের টার্গেট ২০২৪-র লোকসভা ভোট। সেই ভোটকে টার্গেট করেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির প্রথমে বিরোধী ঐক্যের কথা বললেও এখন একাই লড়াইয়ের বার্তা দিতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে মঙ্গলবার দার্জিলিঙের সভা থেকে বার্তা দিয়েছিলেন কংগ্রেস বিজেিপকে হারাতে ব্যর্থ হয়েছে। একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে। তা প্রমাণ করে দেখিয়েছে।

ইতিমধ্যেই অন্যান্য রাজ্যেও পা বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করে ফেলেছে। পরের টার্গেট গোয়া। আগামী বৃহস্পতিবার গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। আবার ছট পুজোর দিন বারাণসী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশ কংগ্রেেসর দুই বড় নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরেই উত্তর প্রদেশে পা বাড়েতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। টার্গেটে রয়েছে উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ও। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই যে ২০২৪-র লোকসভা নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস তা নিশ্চিত হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+