উত্তর প্রদেশের ভোটের ফল প্রকাশের আগেই সরগরম বঙ্গ রাজনীতি, মমতাকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তর প্রদেশের ভোটের ফল প্রকাশের আগেই সরগরম বঙ্গ রাজনীতি, মমতাকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তর প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের আগেই তপ্ত বঙ্গের রাজনৈতিক মহল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের টর্নেডো তোলার হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ ভোটের পরই ১২টা বাজাব। কাজেই উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আঁচে সরগরম রাজ্য রাজনীতি।

 মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তর প্রদেশের ভোটের ফলাফল প্রকাশের আগেউ উত্তাল বঙ্গের রাজনৈতিক মহল। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছেন টর্নেডো তুলব। তার পাল্টা জবাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'উত্তরপ্রদেশে যো রামকো লায়ি হ্যায়। ইউপিতে উনকো লায়েঙ্গে...যোগীজি তিনশো পার করবেন, তারপর গণতন্ত্রের বোমা বিস্ফোরণ করব। উত্তরপ্রদেশ ভোটের পরই ১২টা বাজাব।' গতকাল থেকে আক্রামণ পাল্টা আক্রমণে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

মমতার হুঁশিয়ারি

মমতার হুঁশিয়ারি

গতকাল দলের সাংগঠনিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'কেউ কেউ আগে থেকেই বলছে, ইউপিতে জিতলে নবান্নে ঝড় ওঠাব। আগে ঝড় থামা তোর নিজের এলাকায়। নিজেদের ওয়ার্ডে গিয়ে ঝড় থামা। তারপর ঝড় তুলবি। ' টর্নেডো তুলবেন বলে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এবারের পুরসভা ভোটে একেবারে ভরাডুবি হয়েছে অধিকারী পরিবারের। কেউ আর পুরসভার বোর্ডে থাকতে পারবেন না।

তৃণমূলে জয়প্রকাশ মজুমদার

তৃণমূলে জয়প্রকাশ মজুমদার

গতকাল সকলকে চমকে দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। পুরভোটের আগেই দলবিরোধী কথা বলার জন্য বিজেপি তাঁকে সাসপেন্ড করেছিল। গতকাল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন এই নিয়ে। তিনি বলেছেন অবাধ্য সৈনিক নিয়ে যুদ্ধ জেতা যায় না। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও এই নিয়ে কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদারকে।

উত্তর প্রদেশে বিজেপির জয়

উত্তর প্রদেশে বিজেপির জয়

আগামিকাল উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ তার আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি জিতবে উত্তর প্রদেশে। ভোট কমলেও এবার ফের বিজেপিই সরকার গড়বে উত্তর প্রদেশে। যদিও পুরোটাই সমীক্ষা ভিত্তির দাবি। আসল ফলাফল আগামিকালই জানা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগে বিহারের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা মেেলনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+