শান্তিনিকেতন কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা, সিবিআই তদন্ত চেয়ে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুর

শান্তিনিকেতন কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা, সিবিআই তদন্ত চেয়ে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুর

শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনা ঘিরে উত্তাল বিধানসভা। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি এই নিেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন বিরোধী দলনেতা।

উত্তাল বিধানসভা

উত্তাল বিধানসভা

বুধবার ফের উত্তাল বিধানসভা। শান্তিনিকেতনে শিশু খুেনর ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা প্রস্তাব আনেন বিধানসভায়। সেটা িনয়ে আলোচনার দাবি জানান তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন তাঁরা। তার পরেই স্লোগান দিতে শুরু করেন টিএমসি বিধায়করা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে দেখাতে ওয়াকআউট করেন।

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতাকে নিশানা শুভেন্দুর

এদিন বিধানসভায় শান্তিনিকেতনের শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন,'রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। শিশুর মৃত্যু ঘিরে যে ভাবে রহস্য দানা বেঁধেছে, কয়েক দিন পর পড়শির বাড়ি থেকে যে ভাবে শিশুর দেহ উদ্ধার হয়েছে, তা নিয়ে বিবৃতি দিন মুখ্যমন্ত্রী।' কী ঘটেেছ, কারা দায়ী তা বিধানসভায় জানাতে হবে মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছেন শুভেন্দু। তিনি আরও বলেছেন, 'পুলিশমন্ত্রী চোরেদের বাঁচানোর জন্য বিধানসভায় এসে মিথ্যা কথা বলতে পারেন। তিনি এত ব্যস্ত মানুষ! পুলিশমন্ত্রীকে এসে বলতে বলুন। একপেশে আচরণ করেন। কথায় কর্ণপাত করেননি। আমরা ভিতরে প্রতিবাদ করেছি, বাইরেও করছি।'

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

গতকাল শান্তিনিকেতনে শিশুকে নারকীয় ভাবে হত্যা করার অভিযোগ। প্রতিবেশীর বাড়ির ছাদে উদ্ধার হয় ৪ বছরের শিশুর পচাগলা দেহ। িনখোঁজ হওয়ার ৩ দিন পর শিশুটির দেহ উদ্ধার করে পুিলশ। এতদিন কেন শিশুটির দেহ উদ্ধার করা যায়নি তা িনয়ে প্রশ্ন উঠেছে। শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন,'১৮ তারিখ জিডি হওয়ার পরও শান্তিনিকেতন থানার পুলিশ ব্যবস্থা নেয়নি। ওসিকে গ্রেফতার এবং এসপি-কে ক্লোজ করার দাবি জানাচ্ছি। দাবি জানাচ্ছি সিবিআই তদন্তের।'

লকেটকে বাধা

লকেটকে বাধা

শান্তিনিকেতনে মৃত শিশুর বাড়িতে যাওয়ার পথে বাধা দেওয়া হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ঘরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কোনও রাজনীতির রং চাইনা। তাই কোনও রাজনৈতিক নেতার অনুব্রবেশ তাঁরা হতে দেবেন না। লকেট চট্টোপাধ্যায়ের পথ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরাষ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সেখান থেকে শান্তিিনকেতন থানায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+