Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নারদ কাণ্ডের নেপথ্যে কে?, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

নারদ কাণ্ডের নেপথ্যে কে?, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন করে আমাকে সহ দলের নেতাদের ফাঁসিয়েছিল'। শুভেন্দু অধিকারী আরো অভিযোগ করেছেন, দলে থাকতেই শুভেন্দুকে শত্রু মনে করতেন অভিষেক। তিিন মনে করতেন তাঁর রাজনৈতিক উত্থােনর কাঁটা শুভেন্দু। সেকারণেই ম্যাথু স্যামুয়েলকে দিয়ে স্টিং অপারেশন করিয়েছিলেন।

অভিষেককে নিশানা শুভেন্দুর

অভিষেককে নিশানা শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ফাঁসাতেই ম্যাথু স্যামুয়েল কে দিয়ে স্টিং অপারেশন করিয়েছিলেন। তাঁকে প্রথম থেকেই অপছন্দ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তাঁকে প্রথম থেকেই দলে শত্রু মনে করতেন। ভাবতেন তাঁর উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াবেন তিনি। সেকারণেই তাঁর বিরুদ্ধে স্টিং অপারেশন করিয়েছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতা বন্দ্যেপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এত কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারম্যান আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এমনই মন্তব্য করেছেন অভিষেক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন 'চোখের বালি'-তে পরিণত হয়েছে বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারী এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। শুভেন্দুর কাছে হার স্বীকার করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুভেন্দুকে গ্রেফতারের দাবি

শুভেন্দুকে গ্রেফতারের দাবি

এসএসসি কাণ্ড থেকে গোরুপাচার কাণ্ড। একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গরুপাচার কাণ্ডে সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। একাধিক নেতা মন্ত্রী রয়েছেন ইডি-সিবিআইয়ের স্ক্যানারে। তার মধ্যে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছে টিএমসি। নারদ কাণ্ডে কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না তা নিেয় প্রশ্ন তুলেছে শাসক দলের নেতারা।

শুভেন্দুই টার্গেট

শুভেন্দুই টার্গেট

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তাঁকে টার্গেট করেছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। টিএমসি ছাড়ার পরেও তাঁকে টার্গেটে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন অভিষেক। কাঁথিতে জনসভা করে রীতিমত শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অভিষেক কয়েকদিন আগেই হাজির হয়েছিলেন শুভেন্দুর গড়ে। সেখানে দলের নেতা মন্ত্রীদের িনয়ে পঞ্চায়েত ভোটের রূপরেখা তৈরি করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+