তৃণমূল হুগলিতে কত আসন পাবে! জেলার কোন অঙ্কের নিরিখে শুভেন্দু দিলেন উত্তর

নজরে নীলবাড়ি। আর তার আগে রাজ্যের বিভিন্ন অংশে বিজেপির প্রচার শুরু হয়ে গিয়েছে। এদিন হুগলিতে , শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের ভিড় জমতে দেখা যায়। চন্দননগরের তালডাঙা থেকে মানকুণ্ডু পর্যন্ত এই এই দীর্ঘ রোড যায় লক্ষ্মীগঞ্জ বাজার , বড় বাজারের মতো জায়গা দিয়ে। আর এই জায়গাগুলিকে সঙ্গে নিয়ে বিজেপি চন্দননগরের বুক থেকে ভোটব্যাঙ্ক পোক্ত করার লক্ষ্যে রয়েছে। এদিকে, হুগলিতে রোড শো থেকে শুভেন্দু অধিকারী কী বললেন দেখা যাক।

তৃণমূল ক'টি আসন পাবে হুগলিতে?

তৃণমূল ক'টি আসন পাবে হুগলিতে?

শুভেন্দু অধিকারী এদিন সাফ জানান, হুগলিতে তৃণমূল শূণ্য হাতে ফিরবে। 'উনিশে হাফ একুশে সাফ' এর স্লোগান তুলে তিনি বলেন, লকেট চট্টোপাধ্যায়দের মতো নেত্রীকে হুগলি সমর্থন করেছে। আগমী দিনে বিজেপি হুগলি থেকে ভালো ফল করবে। তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের লড়াই প্রসঙ্গে শুভেন্দুর সাফ দাবি, মারবে যত, তত বাড়বে বিজেপি। তিনি বলেন, 'হুগলি জেলায় আমার বিশ্বাস, শূন্য হাতে ফিরতে হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেডকে। '

 'আমাকে আটকে রাখা যাবে না'

'আমাকে আটকে রাখা যাবে না'

নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'ওঁদের দলে এরকমভাবে হয়, কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না।' এদিকে, শুভেন্দুর সঙ্গে থাকা অর্জুন সিংও এদিন সাফ জানান হাএড়া ও হুগলিতে তৃণমূল সাফ হয়ে যাবে।

চন্দননগরে কিছু গ্যাপ ছিল..

চন্দননগরে কিছু গ্যাপ ছিল..

শুভেন্দু দাবি করেন, লকেট চট্টোপাধ্যায় সহ জেলা নেতৃত্বের লড়াইয়ে হুগলি থেকে বিজেপি ভালো ফল পাবে। তিনি বলেন, চন্দননগরে ২০০০ মতো 'গ্যাপ' ছিল। তবে সেই 'গ্যাপ' পূরণ করতে তিনি ও অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্তরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ততাই তাঁর আশা বিজেপি এই গ্যাপ পূরণ করতে পারবে।

বেসুরো বিধায়ক প্রবীর ঘোষাল নিয়ে মন্তব্য

বেসুরো বিধায়ক প্রবীর ঘোষাল নিয়ে মন্তব্য

এদিকে, তৃণমূলের বেসুরো বিধায়ক প্রবীর ঘোষালকে নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য়, ' প্রবীর ঘোষালকে বলব, মুখ না খুলে সিদ্ধান্ত নিতে।' শুভেন্দু এদিন তৃণমূলকে কোম্পানি হিসাবে উল্লেখ করে বলেন, 'কর্মচারী হয়ে থাকবেন, নাকি রাজনৈতিক কর্মী হবেন, সেটা ওনাকেই ঠিক করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+