ভাইপোকে বাঁচাতে মমতা আসছেন দিল্লির দরবারে! বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী
ভাইপোকে বাঁচাতে মমতা আসছেন দিল্লির দরবারে! বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। তার আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি পৌঁছে বোমা ফাটিয়ে দিলেন। তাঁর সাফ কথা ভাইপোকে বাঁচাতে দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যো পাধ্যায়। কিন্তু যতই চেষ্টা করুন তা হবে না। ভাইপোকে রক্ষা করতে পারবেন না, কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু।

ভাইপোকে রক্ষা করতে দিল্লিতে, কিন্তু বৃথা আশা
শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ মানেন না। তিনি নেতাজির প্ল্যানিং কমিশনে বিশ্বাসী। তাহলে তিনি কেন হঠাৎ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আসছেন দিল্লিতে। তাঁর নিশ্চয়ই বিশেষ কোনও উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য সাধন করতেই তিনি আসছেন দিল্লিতে। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে তাঁর উদ্দেশ্য হবে, ভাইপোকে রক্ষা করা। কিন্তু বৃথা আশা, তা আর হওয়ার নয়।

‘নম্বর টু’ জেলে, মমতার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা
বর্তমানে ইডির হানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আঘাত নেমে এসেছে। তৃণমূলের 'নম্বর টু' প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দিকে অভিযোগের তির ধেয়ে আসছে। শুধু একা পার্থ চট্টোপাধ্যায় নন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গোটা তৃণমূলই জড়িত। আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মোদী-দিদি সেটিং! শুভেন্দু জানালেন কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিশেষ করে সিপিএম মমতা বন্যোযোপাধ্যায়ের দিল্লি যাত্রা আসলে সেটিংয়ের উদ্দেশে বলে কটাক্ষ করে। সিপিএম জানায়, মোদীর সঙ্গে সেটিং করতেই দিদি দিল্লি সফরে যাচ্ছেন। আর এবার বিজেপিও কটাক্ষ করতে ছাড়ল না। শুভেন্দু অধিকারী মমতা-অভিষেককে নিশানায় করলেন তির্যক মন্তব্য।

মুখ্যমন্ত্রী দিল্লি আসছেন ভাইপোকে বাঁচাতে!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দিল্লি পৌঁছে শুভেন্দু অধিকারী দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। শাহী বৈঠকে তিনি বাংলার ১০০ নেতার তালিকা দিয়েছেন, যাঁরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। সেই বৈঠকের পরই শুভেন্দু অধিকারী তৌপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কটাক্ষের সুরে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী দিল্লি আসছেন ভাইপোকে বাঁচাতে।

শুভেন্দুর তির্যক মন্তব্যের কড়া জবাব কুণালের
শুভেন্দুর এই তির্যক মন্তব্যের জবাব কড়া ভাষাতেই দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এতটাই নির্লজ্জ যে নিজে বাঁচার জন্য বিজেপিতে যাওয়ার কথা ভুলে গিয়ে অভিষেকের কথা বলছে। শুভেন্দু অধিকারী একজন এফআইআর নেমড, সারদা-কর্তার কাছে থেকে টাকা নেওয়ার অভিযুক্ত, তিনি নিজেকে বাঁচাতে বিজেপির পায়ের তলায় আশ্রয় নিয়েছেন। এখন তিনি বড়বড় কথা বলছেন।

‘সংকটে পড়লেই ত্রাহি মধুসূদনম বলে দিল্লি যান’
শুধু শুভেন্দু অধিকারীই নন, দিল্লিতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। জেপি নাড্ডার সঙ্গে আলাদা করে কথা বলেন শুভেন্দু ও সুকান্ত। তারই ফাঁকে শুভেন্দু বোমা ফাটিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। দিলীপ ঘোষ বলেন, যখনই উনি সংকটে পড়েন, ত্রাহি মধুসূদনম বলে দিল্লি চলে যান। তাঁর কটাক্ষ, নিজের লোকেরা বিগড়ে যাচ্ছে, এইসব দেখতে ভালো লাগে না। তাই একটু শান্তির জন্য তিনি দিল্লি যাচ্ছেন।












Click it and Unblock the Notifications