বড়ো ডাকাতকে ফের জেলে পাঠানোর হুঁশিয়ারি, ছোটো ডাকাতদের নিয়ে কী বার্তা শুভেন্দুর

বড়ো ডাকাতকে ফের জেলে পাঠানোর হুঁশিয়ারি, ছোটো ডাকাতদের নিয়ে কী বার্তা শুভেন্দুর

আর ডেডলাইনের পথে হাঁটলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে হুঁশিয়ারি দিতে ছাড়লেন না। এবার তিনি কোনও রাখঢাক না রেখেই বললেন, ডিসেম্বরে রাজ্যের বড়ো ডাকাতকে জেলে ঢোকাতে পারনি। এবার তুলব?

তারপরই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সভা থেকে তাঁরা বার্তা, বড় ডাকাত এখন চোর ধরতে বেরিয়েছেন। ডাকাত বলছে, চোর ধরুন! এই কটাক্ষেরউ পরই তাঁর হুঙ্কার, বড়ো ডাকাতকে তুলে নেব, কিন্তু ছোটো ডাকাতদের আপনারা উপড়ে নেবেন তো?

চোরদের গ্রাম থেকে তাড়াতে হবে

চোরদের গ্রাম থেকে তাড়াতে হবে

দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে তাঁর সংযোজন, চোরদের গ্রাম থেকে তাড়াতে হবে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। সেইজন্য তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আনেন। বলেন, যাঁরা ঘর পাননি তাঁরা একজোট হন, জনস্বার্থ মামলা করুন। এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত করাবই।

বড়ো ডাকাত নিয়ে কী বলছেন শুভেন্দু

বড়ো ডাকাত নিয়ে কী বলছেন শুভেন্দু

এদিন শুভেন্দু অধিকারীর বড় ডাকাত নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। কাকে তিনি বড়ো ডাকাত বলছেন, কাকে ধরার কথা বলছেন? একইসঙ্গে আলোচনা চলছে, কেন্দ্রীয় এজেন্সি কি কাউকে গ্রেফতার করতে চাইছে, যার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বড়ো ডাকাতকে গ্রেফতারি কথা আগেও

বড়ো ডাকাতকে গ্রেফতারি কথা আগেও

শুভেন্দু অধিকারী এর আগেও বড় ডাকাতকে গ্রেফতারির কথা বলেছিলেন। অবিষেকের গড় ডায়মন্ড হারবারে গিয়ে তিনি বড়ো ডাকাতকে গ্রেফতারি কথা বলে এসেছিলেন। আবার ডিসেম্বরের মধ্যেই ফের ডায়মন্ড হারবারে লাড্ডু নিয়ে এসে উৎসব করার কথা বলেছিলেন।

বড়ো ডাকাতকে জেলা পাঠাবেন শুভেন্দু!

বড়ো ডাকাতকে জেলা পাঠাবেন শুভেন্দু!

ডিসেম্বর কেটে গেলেও আবারও তিনি বড়ো ডাকাতকে জেলে পাঠানোর কথা বললেন। রাজ্যে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচাল মামলার তদন্তে সক্রিয় সিবিআই ও ইডি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। নিয়োগ দুর্নীতি নিয়েও হেভিওয়েটরা জেলে। এবার শুভেন্দু অধিকারী বড়ো ডাকাতকে জেলা পাঠানোর মন্তব্য জল্পনা বাড়ালেন।

বড়ো ডাকাত ধরার বার্তায় আলোড়ন রাজ্যে

বড়ো ডাকাত ধরার বার্তায় আলোড়ন রাজ্যে

এর আগে তিনি ডিসেম্বর ডেডলাইনের বার্তায় জল্পনার পারদ চড়িয়েছিলেন। এর আগে ডিসেম্বর ডেডলাইনের উল্লেখ করে তিনটি তারিখ দিয়ে সাসপেন্স তৈরি করেছিলেন। ১২, ১৪ ও ২১ তারিখের তত্ত্ব ব্যর্থ হওয়ার পর এবার বড়ো ডাকাত ধরার বার্তায় শুভেন্দু ফের আলোড়ন তুলে দিলেন রাজ্য রাজনীতিতে।

কে অভিষেক ব্যানার্জি, তিনি সরকারের কে?

কে অভিষেক ব্যানার্জি, তিনি সরকারের কে?

শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বেড়ে ওঠা নেতাকে তিনি কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ। নববর্ষের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলে ধরা আবাস যোজনার তালিকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কে অভিষেক ব্যানার্জি, তিনি সরকারের কে? এদিনও তাঁকে কয়লা ভাইপো বলে কটাক্ষ করেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+