NCC কে ২০ লক্ষ আর পুজোয় ২৬০ কোটি! কৃষ্ণনগরে দমকলকর্মী হত্যায় তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু

NCC কে ২০ লক্ষ আর পুজোয় ২৬০ কোটি! কৃষ্ণনগরে দমকলকর্মী হত্যায় তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু

কালী পুজোর ভাসানের রাতে কৃষ্ণনগরে দমকলকর্মী খুনে তৃণমূলকে অভিযুক্ত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কাঁথিতে এনসিসিকে রাজ্যের টাকা বন্ধ করা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্য সরকার ভিখারি হয়ে গিয়েছে। কাঁথিতে তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নেন। যদিও তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

কৃষ্ণনগরে কুপিয়ে খুন দমকলকর্মী

কৃষ্ণনগরে কুপিয়ে খুন দমকলকর্মী

পাড়ার ক্লাবে কালী পুজোর বিসর্জনে গিয়ে মদ্যপ যুবকদের সঙ্গে বচসা কুপিয়ে খুন এক যুবককে। মৃত যুবকের নাম তুহিন শুভ্র দাস (৩৯)। ঘটনা কোতোয়ালি থানার কৃষ্ণনগর রাজবাড়ির চৌরাস্তায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দমকল কর্মী তুহিন বুধবার রাত্রে পাড়ার ক্লাবে গিয়েছিলেন। বিসর্জনের সময় রাজবাড়ির চৌরাস্তার দিকে গলিতে অন্ধকারে কয়েকজন মদ্যপান করছিল। সেই সময় তাদের সঙ্গে তুহিন এবং তার বন্ধুদের বচসা হয়। ওই মদ্যপ যুবকরা তাদের ওপর চড়াও হয়। সেই সময় তুহিনের ওপর এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তুহিন দাসকে গুরুতরে জখম অবস্থায় শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তৃণমূলের হামলায় তুহিনের মৃত্যু

এদিন দুপুরে টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুহিন দাসের খুনের ঘটনায় তৃণমূলটকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, দমকলকর্মী তুহিন দাসকে বুধবার রাতে ভাসানের সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী পিছন থেকে ছুরি মারে। হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। ঘটনায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, দীপাবলির মস্তি করছে নেতারা আর দমকলের সাধারণ কর্মীরা মারা যাচ্ছেন।

পিএফআই থাকুক, এনসিসি নয়

পিএফআই থাকুক, এনসিসি নয়

এদিন এনসিসিকে রাজ্যের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে বিরোধী দলনেতা বলে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তিনি বলেন, এনসিসিকে রাজ্য দেয় ২০ লক্ষ আর পুজোয় দেয় ২৬০ কোটি। এই সরকার চায় পিএফআই থাকুক কিন্তু এনসিসি নয়। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কোনও এক সময় রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হয়ে যেতে পারে।

নন্দীগ্রামে মন্দিরে চুরির পিছনে জিহাদিরা

নন্দীগ্রামে মন্দিরে চুরির পিছনে জিহাদিরা

বুধবার রাতে নন্দীগ্রামের একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, জিহাদিরা চুরির পিছনে রয়েছে। তিনি বলেন, মন্দিরে তিনি সিসিটিভি লাগানোর বন্দোবস্ত করেছিলেন। সেখানে দেখাও যাচ্ছে। কিন্তু রাজ্যের পুলিশ অভিযুক্তদের ধরবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুধেল গাই বলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+