Suvendu Adhikari: বগটুই কাণ্ডের সাহায্যে আর্থিক অপরাধ! সরব শুভেন্দু, হুঁশিয়ারি বীরভূম বিজেপির
রাজ্যে আর্থিক অপরাধের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এদিন তিনি টুইটও করেছেন। যদিও শাসক তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারকে বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে সাহায্য করতে মিড ডে মিলের ফান্ড থেকে টাকা গিয়েছিল, তা নিয়ে ইঙ্গিত করেছিলেন। এবার বিষয়টি নিয় রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আর্থিক অপরাধের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে বিষয়টি হাইকোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বগটুই কাণ্ডের চেক তুলেছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে।
CM @MamataOfficial paid compensation to the victims' kin; burnt alive in the Bogtui carnage at Birbhum District, from the Mid Day Meal funds.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 28, 2023
Doing charity for photo op, that too by misusing Central Govt funds meant for food & nutrition of schoolchildren !
It's a financial crime. pic.twitter.com/OdrkbgsHJS
আর্থিক অপরাধের অভিযোগ
এদিন টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই কাণ্ডে মৃতদের পরিবারকে সাহায্য করেছেন। বীরভূমে বগটুই গ্রামে কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। সেইসব হতভাগ্য পরিবারগুলিকে যে সাহায্য দেওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছিল মিড ডে মিলের ফান্ড থেকে। কেন্দ্রীয় সরকারের তরফে স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য যে টাকা দেওয়া হচ্ছে, তা নিয়ে চ্যারিটি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ বিরোধী দলনেতার। বিষয়টিকে তিনি আর্থিক অপরাধ বলেও বর্ণনা করেছেন।
বীরভূম জেলা তৃণমূলের অভিযোগ
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সোশ্যাল মিডিয়ায় দুটি চেকের ছবি দিয়ে অভিযোগ করেছেন রাজ্য সরকার বগটুই কাণ্ডে যে আর্থিক সাহায্য দিয়েছে, তা কেন্দ্রীয় সরকারের দেওয়া মিড ডে মিলের টাকা থেকে। এব্যাপারে তিনি দুটি চেকের ছবি দিয়েছেন। পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আসছে কেন্দ্রীয় দল
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অন্য সব কেন্দ্রীয় প্রকল্পের মতো মিড ডে মিলের প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসছে ৩০ জানুয়ারি। তারা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবেন। মিড ডে মিল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে। কোথাও মিলেছে সাপ। আবার কোথাও টিকটিকি কিংবা মরা ইঁদুর। এছাড়াও যেমন রান্না ঘরে অবস্থা নিয়ে অভিযোগ আছে, অন্য দিয়ে ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যদিও পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্য সরকারের তরফে মিড ডে মিলে ফল ও মুরগির মাংস দেওয়া কথা বলা হয়েছিল

কোন লাভ হবে না, প্রতিক্রিয়া তৃণমূলের
তবে শাসক তৃণমূল এব্যাপারে কোনও গুরুত্ব দিতে নারাজ। তারা বলছে, বগটুই কাণ্ড প্রায় একবছর হতে চলেছে। বিরোধী বিজেপির হাতে কোনও ইস্যু নেই। যে কারণে তারা পঞ্চায়েত ভোটের আগে বাজার গমর করতে নেমে পড়েছে। তবে এব্যাপারে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না, সেব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে বগটুই কাণ্ডে যাঁরা আর্থিক সাহায্য পেয়েছেন, তাঁরা বলছেন, কোন ফান্ড থেকে সরকার টাকা দিয়েছে এব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন মিহিলাল শেখ। তাঁরা সরকারি সাহায্য পেয়েছেন, এটাই তাঁরা জানেন। (ছবি সৌজন্য: শুভেন্দু অধিকারীর টুইটার)












Click it and Unblock the Notifications