Suvendu Adhikari: বিধানসভায় শিষ্টাচার ভঙ্গের অভিযোগ, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু

বিধানসভার শীতকালীন অধিবেশনে ধুন্ধুমার। শিষ্টাচার ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে বিজেপি। বিধানসভায় অসম্মান জনক আচরণ করেছেন বিরোধী দলনেতা সেকারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

শুভেন্দু অধিকারী বিতর্কের মাঝে কাগজ ছিঁড়ে স্পিকারের আসের দিকে ছুঁড়ে দেন বলে অভিযোগ। স্পিকার তারপরেই বলেন বিরোধী দলনেতার এই আচরণ একেবারেই কাম্য নয় বিধানসভায়। রেকর্ড দেখার পরেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

Suvendu Adhikari

সংবিধান দিবস নিয়ে আলোচনা চলাকালীন শাসক দলের বিধায়কদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বিরোধী দলনেতা। তারপরেই তিনি স্পিকারের আসনের দিকে এগিয়ে যান এবং সংবিধান দিবস নিয়ে আলোচনায় অসাবিধানিক আচরণ করা হচ্ছে অভিযোগ করে স্পিকারের দিকে কাগজ ছুড়ে ফেলেন। এবং তার পরেই বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।

তারপরেই স্পিকার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। পাল্টা বিজেপি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তার আনার তোড়জোড় শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিকে আবার বিধানসভার বাইরে একশো দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের বিধায়করা।

এদিকে আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। তার ২৪ ঘণ্টা আগেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ রাজ্য বিধানসভার অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী এবং বিজেপির উপর চাপ তৈরি করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে শাহের সফরের আগে শাসক বিরোধীর ধর্নায় উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা চত্ত্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+