শুভেন্দুকে ব্রাত্য রেখেই শেষ হল নাড্ডার সফর, স্থান হল না মুকুল-দিলীপদের দলে

রাজ্য বিজেপির তাবড় নেতৃত্ব দিনভর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে সাথে চললেন। কিন্তু দেখা মিলল না এই মুহূর্তে বঙ্গ বিজেপির ‘নয়নের মণি’ শুভেন্দু অধিকারীকে। কিন্তু কেন হঠাৎ করেই এই অনুপস্থিতি।

রাজ্য বিজেপির তাবড় নেতৃত্ব দিনভর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে সাথে চললেন। কিন্তু দেখা মিলল না এই মুহূর্তে বঙ্গ বিজেপির 'নয়নের মণি' শুভেন্দু অধিকারীকে। কিন্তু কেন হঠাৎ করেই এই অনুপস্থিতি। শাহের সফরের পর যখন শুভেন্দুকে প্রতিটা ক্ষেত্রেই সামনের সারিতে রাখা হচ্ছে, তখন নাড্ডার সফরে কেন ব্রাত্য রাখা হল?

শুভেন্দু অধিকারীকে ব্রাত্য রেখেই নাড্ডার সফর

শুভেন্দু অধিকারীকে ব্রাত্য রেখেই নাড্ডার সফর

শনিবার সকাল থেকেই জেপি নাড্ডার সফরসঙ্গী হয়ে দেখা গিয়েছে কৈলাশ বিজয়বর্গীয থেকে মুকুল রায়, দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় থেকে লকেট চট্টোপাধ্যায়- সবাইকেই। কিন্তু একটিবারের জন্যও দেখা যায়নি নন্দীগ্রামের মুক্তিসূর্যের নায়ক শুভেন্দু অধিকারীকে। তাঁকে ব্রাত্য রেখেই নাড্ডার সফর শেষ হয়েছে এদিন।

হাইভোল্টেজ সফরে শুভেন্দুর গরহাজিরা নজর কেড়েছে

হাইভোল্টেজ সফরে শুভেন্দুর গরহাজিরা নজর কেড়েছে

এই হাইভোল্টেজ সফরে শুভেন্দুর গরহাজিরা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। তা নিয়ে চর্চাও শুরু হয়েছে। রাজ্য বিজেপির একাংশও তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি। কেন শনিবারের কর্মসূচিতে শুভেন্দুর মতো জনপ্রিয় নেতাকে রাখা হল না, যখন তাঁর বিজেপিতে যোগদান নিয়ে এত প্রচার-পরিকল্পনা হল।

দলের সভাপতির সঙ্গেই সাক্ষাৎ হল না শুভেন্দুর

দলের সভাপতির সঙ্গেই সাক্ষাৎ হল না শুভেন্দুর

শুভেন্দু ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন। তারপর দলের সর্বভারতীয় সভাপতি রাজ্যে এলেন। অথচ তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগটুকু পেলেন না শুভেন্দু অধিকারী। তাই তা নিয়ে কথা তো হবেই। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর দিল্লি যাননি। ফলে সাক্ষাৎ হয়নি নাড্ডার সঙ্গে, তাহলে কেন এদিন সাক্ষাৎ করলেন না শুভেন্দু, প্রশ্ন থেকেই যায়।

নাড্ডার সফরের আগে শুভেন্দুকে নির্লিপ্ত লেগেছে

নাড্ডার সফরের আগে শুভেন্দুকে নির্লিপ্ত লেগেছে

নাড্ডার সফরের আগে শুভেন্দুকে নির্লিপ্ত লেগেছে। তিনি কোনও টুইট করেননি। উল্টে তিনি ব্যস্ত ছিলেন রবিবার তাঁর পুরুলিয়া সফর নিয়ে। তবে কি নন্দীগ্রামে মাটিতে শুক্রবার প্রায় সভা ভণ্ডুলের পরিস্থিতি হওয়ায় তাঁকে নাড্ডার সফর থেকে সরিয়ে রেখে পুরুলিয়ায় মনোনিবেশ করতেই নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফে!

নাড্ডা বঙ্গ-সফরে, পুরুলিয়ার সভা নিয়ে ব্যস্ত শুভেন্দু

নাড্ডা বঙ্গ-সফরে, পুরুলিয়ার সভা নিয়ে ব্যস্ত শুভেন্দু

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার পুরুলিয়ার সভায় শুভেন্দু হাত ধরে অনেকে যোগদান করতে পারেন। কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়ার সঙ্গে অনেকেই বিজেপিতে যোগদান করতে পারেন। সেই রূপরেখা তৈরি করতেই তিনি ব্যস্ত আছেন। বিজেপির একাংশ চাইছে না তৃণমূলের বিধায়ক-সহ অন্যান্যরা দলে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+