রাজ্যের অন্তর্বর্তী বাজেটের তীব্র সমালোচনা শুভেন্দুর, প্রকল্প নিয়ে ঘোষণাগুলিকে প্রতারণা বলে কটাক্ষ
অন্তর্বর্তী বাজেট (Vote on Account) প্রসঙ্গে রাজ্য সরকারের ঘোষণাগুলির তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে, নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট আনা হয় না, বরং এপ্রিল, মে, জুন ও জুলাই মাসে সরকারের চলমান ব্যয় নির্বাহের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়।
তিনি বলেন, মডেল কোড অব কনডাক্ট সাধারণত ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে কার্যকর হয়ে যায়, সেই কারণে এই ধরনের বাজেটে নতুন প্রকল্প ঘোষণা, সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি বা আর্থিক সুবিধা বৃদ্ধির বাস্তবিক ও আইনি সুযোগ থাকে না।

শুভেন্দুর অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধি ও বিভিন্ন প্রতিশ্রুতির ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের কোনও ভিত্তি নেই এবং এগুলি শুধুমাত্র নির্বাচনী উদ্দেশ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। তিনি আরও বলেন, আইসিডিএস, আশা কর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ প্রভৃতি ক্ষেত্রে যে ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। কিন্তু সেই সময় নির্বাচন বিধি কার্যকর থাকলে এই ঘোষণা কার্যকর করা সম্ভব হবে না।
একই সঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে আংশিকভাবে কিছু কর্মীকে অন্তর্ভুক্ত করে অনেক বড় অংশের চুক্তিভিত্তিক কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, সর্বশিক্ষা কর্মী, ভিলেজ রিসোর্স পার্সন, পরিবহন দফতরের চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টরসহ বহু কর্মীকে এই সুবিধা থেকে বাদ রেখেছে, যা বৈষম্যমূলক নীতি নির্দেশ করে।
বিরোধী দলনেতা বলেন, ২০১১ সালে রাজ্যে ৫১টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল এবং প্রায় এক কোটি বেকার সেখানে নথিভুক্ত ছিলেন, কিন্তু ২০১৩ সালে এই কর্মবিনিয়োগ কেন্দ্রগুলি কার্যত বন্ধ করে দিয়ে বেকারত্বের প্রকৃত পরিসংখ্যান আড়াল করা হয়েছে। সেই সময় "যুব উৎসাহ" প্রকল্প চালু করে পরে "যুবশ্রী" প্রকল্পে রূপান্তরিত করা হলেও পরবর্তী অর্থবর্ষগুলিতে ধারাবাহিকভাবে এই প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়নি এবং বহু আবেদনকারীর ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে। তিনি বলেন, বর্তমানে ঘোষিত নতুন বেকার ভাতা প্রকল্প মূলত পুরনো প্রকল্পের পুনরাবৃত্তি এবং নির্বাচনের আগে বেকার যুবকদের সঙ্গে পুনরায় প্রতিশ্রুতির মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা।
তিনি আরও বলেন, রাজ্যে কর্মসংস্থানের পরিবর্তে ভাতাভিত্তিক নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিয়োগে দুর্নীতি ও অনিয়মের কারণে বহু ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, মেধার ভিত্তিতে নির্বাচন এবং সংরক্ষণ নীতি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় শিক্ষিত যুবসমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি জানান।
শুভেন্দু অধিকারী বলেন, অন্তর্বর্তী বাজেটের সীমিত কার্যকারিতা থাকা সত্ত্বেও অগাস্ট মাস থেকে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া সাংবিধানিক ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ, কারণ অন্তর্বর্তী বাজেটের মেয়াদ জুলাই মাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাঁর বক্তব্য, বেকার যুবকদের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনার পরিবর্তে সাময়িক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া সমস্যার সমাধান নয় এবং এই ধরনের ঘোষণাকে তিনি বেকার যুবসমাজের প্রতি বড় ধরনের প্রতারণা বলে অভিহিত করেন।
সাংবাদিক সম্মেলনের শেষে তিনি বলেন, রাজ্যের শিক্ষিত যুবসমাজ দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় রয়েছে এবং তারা সরকারের ঘোষণাগুলির প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করছে। ভবিষ্যতে স্বচ্ছ নিয়োগব্যবস্থা, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতার ভিত্তিতে একটি বিকল্প সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications