'এটা স্রেফ ট্রেলার, সিনেমা এখনও বাকি', আক্রমণের ঝাঁঝ বদলে তৃণমূলের কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর

'এটা স্রেফ ট্রেলার, সিনেমা এখনও বাকি', আক্রমণের ঝাঁঝ বদলে তৃণমূলের কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর

অভিষেক থেকে সৌগত রায় হয়ে ফিরহাদ হাকিম। ক্ষোভের কারণের একের পর এক বহিপ্রকাশ করতে শুরু করেছে। কাঁথির সভায় একের পর এক নেতার নাম ধরে তাঁদের কেচ্ছা প্রকাশ্যে আনার কথা বললেন শুভেন্দু অধিকারী। কে কখন কোথায় কোন রাজনীতিক কৌশল নিয়েছিলেন সেটা একের পর এক প্রকাশ করবেন তিনি কাঁথির সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এটা তো স্রেফ টেলার, সিনেমা তো এখনও বাকি আছে। আস্তে আস্তে তৃণমূলের নেতাদের পর্দা ফাঁস করবেন তিনি।

তৃণমূলের পর্দা ফাঁসের হুঙ্কার

তৃণমূলের পর্দা ফাঁসের হুঙ্কার

কাঁথি এখন একুশের ভোটের ফ্ল্যাশপয়েন্ট। বিজেপি-তৃণমূলের লড়াই এখন মমতা ভার্সেস শুভেন্দুতে পরিণত হয়েছে। কাঁথিকে টার্গেট করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক পূর্ব মেদিনীপুরে সভা করে শক্তি প্রদর্শন করছে তারা। পাল্টা চ্যালেঞ্জ নিয়ে এবার গেরুয়া পতাকা নিয়ে ময়দানে নামলেন শুভেন্দু অধিকারীষ কাঁঁথির মানুষের ভিসুয়াল জার্ক দিেয় বিপুল জনসমাগম ঘটিয়ে বৃহস্পতিবার কাঁথিকে একসঙ্গে রোড শো ও সভা করেন শুভেন্দু। সেই সভা থেকেই শুভেন্দু একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার কেচ্ছা ফাঁসের কথা বলেছেন। তিনি বলেছেন এটা তো স্রেফ ট্রেলার, সিনেমা এখনও বাকি। একে একে পরত খুলবেন তিনি।

নন্দীগ্রামে মমতার পাল্টা সভার হুঁশিয়ারি

নন্দীগ্রামে মমতার পাল্টা সভার হুঁশিয়ারি

২০১১ সালের পর কোনও তৃণমূল কংগ্রেস নেতার দেখা মেলেনি নন্দীগ্রামে। একা অধিকারী পরিবার লড়াই করেছে নন্দীগ্রামকে দেখেছে। ৭ তারিখ নন্দীগ্রামে সভা করবেন মমতা। শুভেন্দু চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন তিনি সরকারি জোরে সভায় লোক আনবেন। আর তার পরের দিন ৮ তারিখ পাল্টা সভা করবেন শুভেন্দু। সেদিন কেবল মানুষের ভালবাসাতেই লোক হবে তাঁর সভায়। অর্থাৎ মমতার অস্ত্রেই মমতার জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু অদিকারী।

সৌগত রায়কে আক্রমণ

সৌগত রায়কে আক্রমণ

দলের সঙ্গে যখন শুভেন্দুর প্রবল টানাপোড়েন তখন মধ্যস্থা করেছিলেন সৌগত রায়। পরে শুভেন্দু যখন বিজেপিতে যান তখন সৌগত রায় তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন। কাঁথির সভাতেও শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন সৌগত। এদিন পাল্টা সভায় সৌগতকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু। কংগ্রেস নেতার পর্দা ফাঁস করে দিয়ে শুভেন্দু বলেছেন ৭৭-এ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রিগিং করে জিতেছিলেন সৌগত রায়। ইন্দিরা গান্ধীর প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন তিনি। বনগাঁয় সৌগতকে জেতাতে প্রচারে যেতে হয়েছিল শুভেন্দুকে। সৌগত রায়কে আসতে হয়নি শুভেন্দুর প্রচারে।

ফিরহাদকে আক্রমণ

ফিরহাদকে আক্রমণ

এদিন সভা থেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাগ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন ফিরহাদ। এমনকী টিকিট না পেয়ে কালীঘাটে নেত্রীর বাড়িতে ঢিল মারতে লোক পাঠিয়েছিলেন ফিরহাদ সেকথাও ফাঁস করে দিয়েছেন শুভেন্দু। আম্ফানে মেয়র কলকাতাবাসীর কী অবস্থা করেছিলেন সেটা নিয়েও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। অভিষেককেও আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু। কয়লা চোর, গরু চোর, বালি চোর বলে আক্রমণ শানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+