ফের প্রকাশ্যে শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের লড়াই! অভিষেককে নাবালক বলে তোপ শুভেন্দুর

শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের লড়াইটা নতুন নয়! ভোটের আগে একাধিকবার দুই বাড়ির লড়াই প্রকাশ্যে এসেছে। আজ বুধবার ফের নতুন করে প্রকাশ্যে এল শুভেন্দু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই।

শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের লড়াইটা নতুন নয়! ভোটের আগে একাধিকবার দুই বাড়ির লড়াই প্রকাশ্যে এসেছে। আজ বুধবার ফের নতুন করে প্রকাশ্যে এল শুভেন্দু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই।

অভিষেককে নাবালক বলে তোপ শুভেন্দুর

এবার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে সম্মুখ সমরে যুযুধান দু'পক্ষ। সকালেই এই ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ।

এবার পালটা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

এদিন রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই অভিষেককে নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দেন, অভিষেক রাজনীতিতে এখনও নাবালক। ওই নাবালক নেতার কথার উত্তর দেব না! একই সঙ্গে তীব্র আক্রমণ করেন অভিষেককে।

বলেন, ও আমার বাড়ির কাছে গিয়ে আমার বাবাকে গালিগালাজ করে এসেছে। শালীনতা জানেন না। ওর প্রশ্নের উত্তর কি দেব আমি? দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবার বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

দুজনের মধ্যে বেশকিছুক্ষণ কথাবার্তা হয়। রাজভবন থেকে বেরিয়ে এসে একাধিক বিষয়ে রাজ্যকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কথায়, "আলাপন ও তৃণমূল একই কথা বলছে। আলাপনকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে রাজ্য।" পাশাপাশি, অভিষেককেও এই ভাষাতেই তুলোধোনা করলেন তিনি।

আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''বাংলার মানুষের জন্য কাজ করছিলেন উনি। যিনি কাজ করছেন, তাঁকে কেন বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করা হচ্ছে? এটা অত্যন্ত লজ্জাজনক। তাহলে যাঁরা রাস্তায় নেমে কোভিড ছড়াচ্ছে, তাঁদের কেন শোকজ করা হবে না?

রাজনৈতিক পার্টিগুলিকে কেন শোকজ করবেন না? কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয়, আমাকেও শোকজ করুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও (অমিত শাহ) শোকজ করুন। সর্বভারতীয় সভাপতিকেও (জেপি নাড্ডা) শোকজ করা উচিত। প্রধানমন্ত্রীকেও শোকজ করুন।"

পালটা এই বিষয়টিকে নিয়ে প্রশ্ন করাতেই কার্যত মেজাজ হারান শুভেন্দু। পালটা নাবালক বলে আক্রমণ করেন। উল্লেখ্য, ভোটের সময় একাধিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পালটা তুই তুইকারি করে শুভেন্দুকেও আক্রমণ করেছেণ।

ভোট মিটে গিয়েছে। ভোটের পর বাংলার মসনদে ফিরেছেন মমতাই। সেখানে দাঁড়িয়ে ফের একবার অভিষেক শুভেন্দু দন্দ প্রকাশ্যে চলে আসল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+