বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গেলেন শুভেন্দু! থাকলে ভালো হত বললেন পার্থ

সামনেই বাজেট অধিবেশন। আর তার আগে সর্বদল বৈঠক বিধানসভাতে। অধিবেশন শুরু হওয়ার আগে এই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনের ডাক দেন। যদিও এই বৈঠক ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে।

সামনেই বাজেট অধিবেশন। আর তার আগে সর্বদল বৈঠক বিধানসভাতে। অধিবেশন শুরু হওয়ার আগে এই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনের ডাক দেন। যদিও এই বৈঠক ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে।

সর্বদল বৈঠকের সর্বদল শব্দ নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর দাবি, সর্বদল বৈঠক হলেও তাঁকে কোনও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। ফলে বিতর্ক তৈরি হয়েছে।

বিধানসভায় বৈঠক করেন শুভেন্দু

বিধানসভায় বৈঠক করেন শুভেন্দু

এই মুহূর্তে ৭৩ জন বিধায়ক রয়েছে বিজেপির। সোমবার সকালে বিধানসভায় পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। সামনেই অধিবেশন বসছে। একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই অধিবেশনে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে মূলত সেটা নিয়ে আলোচনা হয় এদিন। শুধু তাই নয়, সর্বদল বৈঠক চলাকালীন বিজেপি কোন বিষয়টি নিয়ে সরকারের উপর চাপ বাড়াতে সেটা মূলত ঠিক করতেই বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠক করেন শুভেন্দু।

Recommended Video

বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গেলেন শুভেন্দু! থাকলে ভালো হত বললেন পার্থ | Oneindia Bengali
সর্বদল বৈঠকে ছিলেন না শুভেন্দু

সর্বদল বৈঠকে ছিলেন না শুভেন্দু

দলের বিধায়কদের নিয়ে বৈঠক করলেও সর্বদল বৈঠকে ছিলেন না খোদ বিরোধী দলনেতা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন অধিবেশনের আগে সর্বদল বৈঠক শুভেন্দু এড়িয়ে গেলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিধানসভায় হাজির ছিলেন মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক। আগে মনোজ টিগ্গাই ছিলে বিজেপি পরিষদীয় দলনেতা। তবে বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও শুভেন্দু এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে! তাহলে কি শাসকদলকে এড়িয়ে যেতে চলেছেন তিনি? উঠছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু।

থাকলে ভালো হত!

থাকলে ভালো হত!

সোমবার দুপুরে বিধানসভায় সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে সরকার পক্ষ তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি আমন্ত্রিত ছিলেন। কিন্তু সংযুক্ত মোর্চার একমাত্র সদস্য নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই অভিযোগ। এছাড়াও এদিন বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। যদিও সেখানেও শুভেন্দু অধিকারী চিলেন না বলেই জানা গিয়েছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, সম্ভবত বৈঠকে যোগ দেবেন না শুভেন্দু। সেটাই সত্যি হয়। তবে শুভেন্দুর অনুপস্থিত হওয়া নিয়ে তৃণমূল মহাসচিব বলেন, ভালো বৈঠক হয়েছে। তবে উনি থাকলে আরও ভালো হত। যেহেতু বিরোধী দলনেতা সেখানে ওনার থাকা উচিৎ ছিল বলে মন্তব্য পার্থের।

আমন্ত্রণ জানানো হয়নি সংযুক্ত মোর্চার বিধায়ককে

আমন্ত্রণ জানানো হয়নি সংযুক্ত মোর্চার বিধায়ককে

সংবাদ মাধ্যমকে নৌশাদ সিদ্দিকি জানিয়েছেন, বৈঠকে যোগ দেওয়ার জন্য তার কাছে সরকারিভাবে জানানো হয়নি। কোনও মেইল কিংবা টেক্সট ম্যাসেজও তাঁকে করা হয়নি। যেহেতু তাঁকে জানানো হয়নি, তাই তিনি বৈঠকে যাচ্ছেন না। পুরো বিষয়টি তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। নৌশাদ আরও বলেছেন, তিনি বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি। এব্যাপারে বঞ্চনার অভিযোগ তুলেছে নৌশাদ। তিনি এর কারণ জানার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। কেন তাঁকে সাইড করে দেওয়া হচ্ছে তাও তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+