পুলিশ সুপারের আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনায় অকাল রথযাত্রা! শুভেন্দুর শেয়ার করা ভিডিও ভাইরাল

Suvendu Adhikari: রাজ্যে পুলিশ-প্রশাসনে বহু রদবদল হয়েছে। তারই মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেনকে পাঠানো হয়েছে হুগলি গ্রামীণে। সেখানকার পুলিশ সুপার আমনদীপ এলেন বর্ধমানে।

পূর্ব বর্ধমানের বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতার বিষয়ে একাধিকবার সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার বিতর্ক তাঁর আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা ঘিরে। যার ভিডিও শেয়ার করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুলিশ সুপারের আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনায় অকাল রথযাত্রা!

শুভেন্দু নিজের এক্স হ্যান্ডল (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, রাজ্য সরকার সম্প্রতি প্রশাসনিক রদবদলের পথে হেঁটেছে। যাতে বিভিন্ন জেলার ৩১ জন আইপিএস ও ২০ জন আইএএসকে বদলি করা হয়েছে। কামনাশিস রয়েছেন সেই তালিকায়। শুভেন্দুর খোঁচা, কামনাশিস পঞ্চায়েত ভোটের সময় ভোট লুঠ ও বুথ দখলে নিজের লিডারশিপ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

হুগলির বালি খাদানে যাতে তৃণমূলের নেতারা অবৈধ কাজকর্ম অবাধে চালিয়ে যেতে পারেন তা সুনিশ্চিত করতেই কামনাশিসের দক্ষতায় প্রশাসন আস্থা রেখেছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, বর্ধমানের অভিজাত সিনক্লেয়ারস হোটেলে ফেয়ারওয়েল পার্টি আয়োজন করা হয়েছিল। পুলিশ সুপার অন্যত্র যাওয়ার আগে সহকর্মীদের সঙ্গে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতেই পারেন।

পুলিশ সুপারের আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনায় অকাল রথযাত্রা!

কিন্তু যেভাবে কামনাশিস সেন ওই পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন তার ধরন নিয়ে প্রবল আপত্তি রয়েছে শুভেন্দুর। তাঁর পোস্ট করা ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)-তে দেখা গিয়েছে, হোটেলে কামনিশস ঢুকছেন একটি গাড়িতে চেপে। যে গাড়িটির সামনের দিকে দু-দিকে রশি ধরে টানা হচ্ছে, ঠিক যেমনটা হয় রথযাত্রার সময়।

সে কথা উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, ভক্তরা যেমন জগন্নাথদেবের রথ টানেন এখানে ভক্তদের জায়গায় রয়েছেন সিভিক ভলান্টিয়ার, যাঁদের বেতন ৯ হাজার টাকা। এ ছাড়াও রথ টেনেছেন কনস্টেবল, যাঁরা ৩৬ শতাংশ ডিএ থেকে বঞ্চিত এবং ভিলেজ পুলিশকর্মীরা, যাঁরা ১০ বছর ধরে একই বেতন পেয়ে আসছেন। কামনাশিস নিজেকে পূর্ব বর্ধমান জেলার রাজা ভাবেন কিনা জানতে চেয়েছেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে লিখেছেন, কামনাশিস এবার হুগলি জেলায় রাজ্যপাট সামলাতে যাচ্ছেন? তবে এই ভিডিওয় যেভাবে তাঁকে দেখা গিয়েছে তা লজ্জাজনক। জন পরিষেবার কাজে যুক্ত একজন দায়িত্বশীল পদাধিকারীর ক্ষেত্রে এমন দৃশ্য বেমানান বলে দাবি শুভেন্দুর। এদিকে, জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার একাধিক থানার আইসি ও ওসি বদলের সম্ভাবনা রয়েছে।

(ছবি- শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+