ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত তিন, বাংলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই
করোনাতে রক্ষা পেলেও রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গু! প্রত্যেকদিনই কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্যে সংক্রমণের সংখ্যা প্রাউ ৫০ হাজারের কাছাকাছি। ডেঙ্গুতে লাগিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় কলকাত
করোনাতে রক্ষা পেলেও রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে ডেঙ্গু! প্রত্যেকদিনই কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্যে সংক্রমণের সংখ্যা প্রাউ ৫০ হাজারের কাছাকাছি। ডেঙ্গুতে লাগিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় কলকাতা-সল্টলেকে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।
এমনকি নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও সামনে এসেছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি কলকাতা পুরসভার তরফেও ইতিমদশ্যে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তবে জনসচেতনতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হহচ্ছে সর্বস্তরে। বিশেষ করে জল জমতে না দেওয়া এই সমস্ত বিষয় মাথায় রাখার কথা বলা হয়েছে।
Dengue situation in WB has spiralled out of control due to the inefficient WB Govt. I have written a letter to Hon'ble Union Health Minister; Dr. @mansukhmandviya Ji to send a Central Team of Doctors & Public Health Experts to guide the State Govt & provide relief to the people. pic.twitter.com/2lvjRNcZQL
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 7, 2022

একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী
কেন্দ্রকে লেখা চিঠিতে কার্যত রাজ্যকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে ওই চিঠি তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। প্রায় চারপাতার চিঠিতে ডেঙ্গু নিয়ে সরকার যে সম্পূর্ণ ভাবে উদাসীন সে বিষয়ে বিস্তারিত অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, আসল তথ্য ডেঙ্গু নিয়ে লুকানো হচ্ছে বলে অভিযোগ। এমনকি রক্তপরীক্ষাও ঠিক ভাবে করা হচ্ছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বাংলায় ডেঙ্গু কার্যত মহামারী আকার ধারণ করেছে বলেও দাবি তাঁর।

ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক
বাংলাকে ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় কেন্দ্রের কাছে কার্যত সাহায্য চেয়েছেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রের নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। বিরোধী দলনেতার মতে, রাজ্যের স্বাস্থ্য বিভাগের যারা ডেঙ্গি মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত এবং উদাসীন ভাবে কাজ করছেন তাঁদের বিরুদ্ধে কেন্দ্রের ব্যবস্থা নেওয়ার কথাও তাঁর লেখা চিঠিতে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এক নজরে গোটা পরিস্থিতি
তবে ডেঙ্গু নিয়ে কেন্দ্রকে শুভেন্দু অধিকারীর চিঠি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী দলনেতা মানছেন না বলেও আক্রমণ শাসক দলের। তবে ডেঙ্গু রুখতে জন সচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে বলে রাখা প্রয়োজন, যে তিনজনের গত ২৪ ঘন্টাতে মৃত্যু হয়েছে ডেঙ্গুতে তাঁরা হলেন সোমনাথ দে, বুবাই হাজরা এবং সৈয়দ মহলাদারের। সোমনাথবাবু কেষ্টপুরের বাসিন্দা। সল্টলেক আমরিতে চিকিৎসাধীন ছিলেন। এনআরএসেই ট্যাংরার বাসিন্দা বুবাইয়ের মৃত্যু হয়। সৈয়দ গত কয়েকদিন ধরে রুবিতে চিকিৎসাধীন ছিলেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications