Suvendu On Nandigram: নন্দীগ্রামে এক ডজন পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, বিজেপির সমর্থনে প্রধান সুফিয়ানের জামাই

Suvendu On Nandigram: নন্দীগ্রাম বিধানসভার ১৭টি পঞ্চায়েতের মধ্যে ১১টিতে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। আরও একটি পঞ্চায়েতেও বিজেপির সমর্থন ফ্যাক্টর হয়ে দাঁড়ানোয় সেটি হাতছাড়া হয়েছে তৃণমূলের।

ফলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভায় এক ডজন পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। গেরুয়া ঝড়ের দাপটে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu On Nandigram: নন্দীগ্রামে এক ডজন পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

শুভেন্দু এদিন টুইটে নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে মোট ১১টি পঞ্চায়েত বিজেপির দখল করার খবর শেয়ার করেন। কোথায় কে প্রধান ও উপ প্রধান হয়েছে সেটাও জানান। এর মধ্যে তাৎপর্যপূর্ণ হলো হরিপুর ৫ নং গ্রাম পঞ্চায়েত। সেখানে প্রধান হয়েছেন জয়নাব বিবি। উপ প্রধান মেঘনাদ পাল।

ফুরফুরা শরিফে গতকাল বোর্ড গঠন ঘিরে উত্তেজনার ঘটনার কথা তুলে ধরে শুভেন্দু ফেসবুকে লিখেছিলেন, তোষণের রাজনীতির মূল উদ্দেশ্যই হলো ক্ষমতা দখল করে শোষণ করা। তাই যে কোনও প্রকারেই ক্ষমতা দখল করার পথ প্রশস্ত করার অন্যতম উপায় হলো বিভাজন ও তোষণের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে রাখা। সেক্ষেত্রে প্রকৃত উন্নয়ন করার প্রয়োজনই নেই।

কিন্তু মুশকিল হলো সেই ক্ষমতা দখলের পথে যদি কেউ বাধা হয়ে ওঠে, এবং সেই ব্যক্তি যদি সেই সম্প্রদায়ের হন যে সম্প্রদায়ের লোকজনকে তোষণ করা হচ্ছে, তাহলেও তাঁর জন্য কোনও ছাড় নেই।
এক দিকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস মডেল; আর এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক তোষণের রাজনীতির নেতিবাচক কর্মকাণ্ডের কুফল।

তৃণমূল ও বিজেপির মধ্যে তফাতের কথা তুলে ধরে ফুরফুরার গণ্ডগোলের ভিডিও, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া ঢিলে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর আহত হওয়ার ছবি এবং হরিপুরে জয়নাবের প্রধান পদে বসার ছবি তুলে ধরেন শুভেন্দু। নন্দীগ্রাম ১ নং ব্লকের ৬টি ও নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের পাঁচটি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি।

Suvendu On Nandigram: নন্দীগ্রামে এক ডজন পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

নন্দীগ্রাম ১ নং ব্লকের ভেকুটিয়া ১ নং, নন্দীগ্রাম ৪ নং, হরিপুর ৫ নং, গোকুলনগর ৬ নং, কালীচরণপুর ৯ নং, সোনাচূড়া ১০ নং গ্রাম পঞ্চায়েতের পরিচালনভার পেয়েছে বিজেপি। নন্দীগ্রাম ২ নং ব্লকের খোদামবাড়ি ২ নং, বয়াল ১ নং, বয়াল ২ নং, বিরুলিয়া ও আমদাবাদ ২ নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি।

নন্দীগ্রাম ১ নং ব্লকে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১২টি, বিজেপি ৬টি। কিন্তু দলীয় দ্বন্দ্বের কারণে তৃণমূলের প্রার্থীরা বিভাজিত ছিলেন ৬-৬-এ। এই পরিস্থিতিতে এক পক্ষকে সমর্থন দেয় বিজেপি। যার বিনিময়ে উপ প্রধান পদ পায় বিজেপি। এখানে প্রধান হয়েছেন শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমান।

শুভেন্দুর কথায়, যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেখানে নির্দেশ ছিল তৃণমূল বাদে যারা থাকবে তাদের সমর্থন দিতে। আমাদের একটাই অবস্থান, নো ভোট টু মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+