মমতার কেন্দ্রে উপনির্বাচনই প্রমাণ বিজেপি-কমিশন সেটিং নেই, মুখ্যসচিবকে একহাত শুভেন্দুর

বাংলায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের লাগাতার দাবির পর রাজ্যের মুখ্যসচিবের চিঠিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। মুখ্যসচিবের এই চিঠির পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া সমালোচনা করে বলেন, এবার প্রমাণিত হল নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির কোনও সেটিং নেই।

আর নিশ্চয় তৃণমূল বলবে না সেটিং-তত্ত্বের কথা

আর নিশ্চয় তৃণমূল বলবে না সেটিং-তত্ত্বের কথা

এতদিন কথায় কথায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন নির্বাচন কমিশনরে সঙ্গে বিজেপির সেটিং রয়েছে, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে। মুখ্যসচিবের সাংবিধানিক সংকটের কথা নির্বাচন কমিশনকে লেখা চিঠি ও তারপর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে নির্বাচন ঘোষণার পর আর নিশ্চয় তৃণমূল বলবে না এই সেটিং-তত্ত্বের কথা।

শুভেন্দু অধিকারীর চাঁছাছোলা ভাষায় নিশানা

শুভেন্দু অধিকারীর চাঁছাছোলা ভাষায় নিশানা

শুধু ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পর থেকেই সমালোচনার ঝড় বইছে। কেন শুধু মমতা বন্যোাচপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও সিপিএম। রাজনৈতিক মহলের একটা বড় অংশ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ধন্দে পড়েছে। কেন এমন সিদ্ধান্ত কমিশনের, তা নিয়ে ময়নাতদন্ত শুরু করেছে সবপক্ষ। এরই মধ্যে শুভেন্দু অধিকারী চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘুরিয়ে নির্বাচন কমিশনেরও।

কোনও সেটিং নেই বিজেপির সঙ্গে, প্রমাণ উপনির্বাচন

কোনও সেটিং নেই বিজেপির সঙ্গে, প্রমাণ উপনির্বাচন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রমাণিত হল- নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে না,কোনও সেটিং নেই বিজেপির সঙ্গে। এবার নির্বাচন কমিশন জবাব দিক, সারা দেশে ৩১টি আসনে উপনির্বাচন না করিয়ে স্রেফ একটা আসনে কেন ভোট করাচ্ছে! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করলেন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরই।

বাংলার মোট তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা

বাংলার মোট তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা

শনিবার নির্বাচন কমিশন বাংলার মোট তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ঘোষণা করেছে। দুটি বিধানসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন, একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচনের সময় ভোট স্থগিত হয়ে গিয়েছিল প্রার্থীর মৃত্যুতে। ফলে দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন হবে। আর একটিমাত্র কেন্দ্রে উপনির্বাচন হবে, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।

নির্বাচন না হলে সাংবিধানিক সংকট! ইস্যু করবে বিজেপি

নির্বাচন না হলে সাংবিধানিক সংকট! ইস্যু করবে বিজেপি

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন জরুরি বলে দাবি করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। তিনি চিঠিতে সংবিধানের ১৬৪(৪) ধারার উল্লেখ করে লেখেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এই বিষয়টিতে তাঁরা ইস্যু করবেন।

তৃণমূলকে প্রাইভেট লিমিটিড কোম্পানি বলে ব্যাখ্যা শুভেন্দুর

তৃণমূলকে প্রাইভেট লিমিটিড কোম্পানি বলে ব্যাখ্যা শুভেন্দুর

সংবিধানের নিয়মে মমতা বন্দ্য্যোপাধ্যায়কে ছ-মাসের মধ্যে জিতে না আসতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হত। মুখ্যমন্ত্রীর কুর্সিতে অন্য কাউকে বসাতে হত। এই বিষয়টি উল্লেখ করে শুভেন্দু অধিকারী তৃণমূলকে প্রাইভেট লিমিটিড কোম্পানি বলে ব্যাখ্যা করেছেন। এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার নেই বলেই সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছে বলে জানান তিনি।

কেন সাংবিধানিক সংকট, জবাব চাইবে বিজেপি

কেন সাংবিধানিক সংকট, জবাব চাইবে বিজেপি

শুভেন্দুর কথায়, একজন মুখ্যসচিব এই বিষয়ে সাংবিধানিক সংকট তৈরির কথা বলতে পারেন না। তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে উপনির্বাচনের তদ্বিরই করতে পারেন না। এ বিষযে বিজেপি সরব হবে। কেন সাংবিধানিক সংকট তৈরি হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে, তার জবাবও চাইবে বিজেপি।

উপনির্বাচন নিয়ে এখন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে

উপনির্বাচন নিয়ে এখন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে

সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছ-মাসের মধ্যে বিধায়ক হয়ে আসতে হয়। কোনও নন-এমএলএ মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে নতুবা পদত্যাগ করতে হবে। সেইমতো ৫ নভেম্বরের মধ্যে বিধায়ক না হলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যো পাধ্যায়কে কুর্সি ছাড়তে হত। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তাই উপনির্বাচন নিয়ে এখন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

Recommended Video

মমতার কেন্দ্রে উপনির্বাচনই প্রমাণ বিজেপি-কমিশন সেটিং নেই, মুখ্যসচিবকে একহাত শুভেন্দুর
বাংলায় উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর

বাংলায় উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর

নির্বাচন কমিশনের ঘোষণামতো বাংলায় উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর। ভোটের ফলপ্রকাশ ৩ অক্টোবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের উপনির্বান হবে, একইদিনে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে সাধারণ নির্বাচন হবে।শনিবার নির্বাচন কমিশন দুটি কেন্দ্রে সাধারণ নির্বাচনের পাশাপাশি ভবানীপুরে উপনির্বাচনের কথা ঘোষণা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+