Suvendu Adhikari: রাজনৈতিক ভাবে বিদ্বেষপূর্ণ টুইট! মণিপুর নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট রাজনৈতিক ভাবে বিদ্বেষপূর্ণ। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসা বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

রাজ্যের বিরোধী দলনেতা স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী সরকারের গত নয় বছরের বেশি সময়ের কার্যকালের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মোদী সরকার আগামী কয়েকমাসের মধ্যে ১০ বছর পূর্ণ করবে, সেখানে কোনও দুর্নীতির অভিযোগ নেই। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ এগিয়েছে এহং আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।

Suvendu Adhikari and mamata Banerjee

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের অবস্থার কথা উল্লেখ করে টুইট করেন। সেখানে তিনি লেখেন মণিপুরের হৃদয় বিদারক গল্প শুনে তিনি গভীর ব্যথা অনুভব করছেন। তিনি আরও লেখএন, মানুষের জীবন কখনই ঘৃণার, নিষ্ঠুর পরীক্ষার যন্ত্রণা সহ্য করার নয়।

মণিপুর নিয়ে বিজেপির নীরবতাকে প্রশ্ন করে তিনি বলেন, বিরোধীদের নব গঠিত ইন্ডিয়া জোট মণিপুরের ক্ষত মেরাতম করবে এবং মানবতার শিখাকে পুনরুজ্জীবিত করবে। মণিপুরের জনগণের কাছে শান্তিরক্ষার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তিনি মণিপুরের ভাই ও বোনেদের কাছে মানবতার স্বার্থে শান্তিকে আলিঙ্গন করার আহ্বান করেছেন।

দেশেরি বিরোধী ইন্ডিয়া জোটের ১৬ দলের ২১ জন সদস্য দুদিনের মণিপুর সফরের পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে ফিরেছে। তাঁরা সোমবার রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+