লিপস অ্যান্ড বাউন্ডস ব্যানার্জি পরিবারের টাকা তোলার কোম্পানি! ধূপগুড়ির প্রচারে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: পঞ্চায়েতের মতো ভোট হবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। এদিন ধূপগুড়িতে দলীয় প্রার্থীর প্রচারে যাওয়ার পথে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই কেন্দ্রের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফে ৩০ কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠানো হচ্ছে। গণতন্ত্রের পক্ষে এটা ভাল খবর বলেও মন্তব্য করেন তিনি।
এবারের উপনির্বাচনে বেশ কিছু অস্থায়ী কর্মীকে কাজে লাগানো হচ্ছে। এর বিরুদ্ধে নির্বাচনী পর্যবেক্ষককে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। অস্থায়ী কর্মীদের কোনওভাবেই নির্বাচনের কাজে লাগানো যাবে না, বলেছেন তিনি।

মহাভারত নিখেছিলেন নজরুল ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মাথার তার কাটা রয়েছে। তিনি সেটা ইচ্ছা করে বলছেন, না সোডিয়াম পটাশিয়ামের ব্যালান্স না থাকায় হচ্ছে তা মুখ্যমন্ত্রী নিজেই বলতে পারবেন বলেও জানান বিরোধী দলনেতা।
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, ব্যানার্জি পরিবারের টাকা তোলার একটা কারখানা ছিল, কোম্পানি ছিল, তা প্রমাণিত হয়ে গিয়েছে। রাণঘাট ও পুরুলিয়ায় দিনের আলোয় সোনার দোকানে ডাকাতি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলে, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় বিরোধী দলনেতা বলেন, রানাঘাট যেতে হবে কেন, ৪০ কিমি দূরে চোপড়ায় আদিবাসীদের ওপরে হামলা হয়েছে। রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ।
এলপিজি সিলিন্ডারের দাম কমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি ফের একবার এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাধারণ সিলিন্ডারে ২০০ টাকা করে সমার ফলে একদিনে যেমন ৩৩ কোটি পরিবার সুবিধা পাবেন অন্যদিকে ৯ কোটি উজ্জ্বলা পরিবার ৭০০ টাকা করে সিলিন্ডার পাবেন।
তিনি বলেন, এর থেকে প্রমাণিত প্রধানমন্ত্রী মোদী একজন প্রো-পিপল লিডার। অন্যদিকে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক মিটার, ট্রেড লাইসেন্স সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করের পরিমাণ বৃদ্ধি করেছে। বিরোধী দলনেতা এক্ষেত্রে বর্তমান বিদ্যুতের মাশুল নিয়েও তীব্র সমালোচনা করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications