Suvendu Adhikari: কলকাতায় শুধু সেমিকন্ডাক্টরের অফিস, প্লান্ট গুজরাত ও অসমে, মমতাকে বিঁধে বড় দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: লুলু গোষ্ঠী আর সেমিকন্ডাক্টর নিয়ে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রামনগরে কলেজ ছাত্রী ধর্ষণ ও ধর্ষণকারীদের পুলিশ-প্রশাসনের আড়াল করার প্রতিবাদে এদিন মিছিল ও পথসভা করলেন শুভেন্দু। নির্যাতিতাকে দিলেন ন্যায়বিচার পেতে আইনি সহায়তার আশ্বাস।

Suvendu Adhikari

নির্যাতিতার বয়ান পাঠ করে শোনান শুভেন্দু। বলেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ চাপে পড়ে ২ জনকে ধরেছে, বাকি ৫ জন ঘুরে বেড়াচ্ছে! মনে রাখবেন, এদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্য়ায়। যিনি চাকরি দিতে পারেননি, ৩০ টাকায় পাউচ দিয়েছেন! ভোরে, দুপুরে, রাতে- সব সময় মাতাল পাবেন।

শুভেন্দুর কথায়, এই মামলাটি রাজ্য পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না। পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে ধৃতদের ছেড়ে দেওয়া হবে। আমরা এমন রাজ্যে বাস করি যেখানে জেলে একসঙ্গে থাকে আরজি কর কাণ্ডের ধর্ষক সঞ্জয় রাই, ডাক্তার সন্দীপ ঘোষ আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল!

মহারাষ্ট্রের বদলাপুরে ধর্ষকের পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা তুলে ধরে শুভেন্দু বলেন, ওখানে আমাদের সরকার। ধর্ষকের রাম নাম সত্য হ্যায় করা হয়েছে। উত্তরপ্রদেশে কী হয় আপনারা দেখেছেন। অসমের একটি ঘটনায় অপরাধীকে পুলিশ চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে।

এদিনের বিক্ষোভ মিছিলে মহিলাদের হাতে ঝাঁটা ছিল। শুভেন্দু বলেন, ওগুলো রেখে দিন। আপনাদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলে বলে হারাব। ২০২১-এ কম সময় পেয়েছি। তাতেই নন্দীগ্রামে হারিয়েছি। উনি বলেছিলেন, পূর্ব মেদিনীপুরকে অধিকার-মুক্ত করার কথা। আপনারা পিসি-ভাইপোমুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন। ওই দল চুরি, ধর্ষণ, মদ আর ডিয়ার লটারি নিয়ে আছে।

শুভেন্দু বলেন, বিজেপি ক্ষমতায় এলে শিল্পের জোয়ার আসবে কথা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় লুলু গোষ্ঠীর বিনিয়োগের কথা বলছেন। এটা মিথ্যা। লুলু এখানে আসবে না। কেরলে এসেছিল। সিবিআই তদন্ত হয়েছিল, ইডি তদন্ত চলছে। আর সেমিকন্ডাক্টরের শুধু অফিস হবে কলকাতায়। ওদের উৎপাদনের প্লান্ট হবে গুজরাত আর অসমে।

মমতাকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, ওঁর সাংসদ ধোঁয়া আর কুইন্টাল কুইন্টাল জলের কথা বলেন। মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে আসার সময় রাস্তায় দু-ধারে শিল্প দেখেছেন। যদিও রামনগরের ২০ হাজারের বেশি যুবক কাজের জন্য ভিনরাজ্যে গিয়েছেন। গ্রামগুলি যুবকশূন্য। মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন। বর্ষার পর শীত আসছে। আবহাওয়া মনোরম, বেঙ্গালুরুর মতো।

অনুব্রত মণ্ডলকে নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বিরক্ত শুভেন্দু। বলেন, এঁর খবর দেখিয়ে মিডিয়া কোথায় নিজেদের নামাচ্ছে! ওঁকে নিয়ে কোনও কথাই বলব না। অমিতাভ বচ্চন, নাকি লতা মঙ্গেশকর যে তাঁর কথা বলতে হবে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+