যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি নিয়ে মমতাকে কটাক্ষ! নকশালদের সমর্থন করেন: শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ক্যাম্পাসে দেশ বিরোধী শক্তিগুলিকে সাহায্য করতে পুলিশকে বলেছেন।
রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনায় শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নকশাল ও টুকড়ে টুকড়ে গ্যাংকে সমর্থন করেন এবং অমন কী পুলিশকে এই দেশবিরোধী শক্তি সাহায্য করতে এবং উৎসাহিত করতে বলেছিলেন।

যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এর জন্য পুলিশ দায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে যাদবপুরে দেশবিরোধী শক্তিকে সম্পূর্ণভাবে সমর্থন করতে বলেছেন। পাশাপাশি ক্যাম্পাসে ঢোকা এহং ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।
বিরোধী দলনেতা এদিন বলেন, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তিনি ও কয়েকজন বিজেপি নেতা আক্রমণের শিকার হয়েছিলেন। কিন্তু সেই সময় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সরকার তাদের বিরুদ্ধে আদালত পর্যন্ত গিয়েছে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।
উল্লেখ করা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় কয়েকজন ছাত্রকে গ্রেফতারের পরে একটি হুমকি চিঠি পেয়েছেন। ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান হস্টেলে দ্বিতীয়তলের বারান্দা থেকে পড়ে বাংলা প্রথম বর্ষ্রে এক ছাত্রের মৃত্যু হয়। তিনি ব্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পরিবারের।












Click it and Unblock the Notifications