Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু অধিকারী বসতে চান মমতার সঙ্গে! উপ-নির্বাচনের আগে 'চমক' বিরোধী দলনেতার

শুভেন্দু বসতে চান মমতার সঙ্গে! উপ-নির্বাচনের আগে 'চমক' বিরোধী দলনেতার

উপ নির্বাচনের প্রচার শেষে তৃণমূল (Tronamool Congress) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) । এদিন তিনি শান্তিপুরে বলেছেন, তৃণমূল আগে ত্রিপুরায় পুরনির্বাচনে সবকটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে দেখাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেছেন, কেন্দ্রের প্রকল্পের নাম বদল করে রাজ্যে চালানো হয়।

ভিন রাজ্যে তৃণমূলের যাওয়া নিয়ে কটাক্ষ

ভিন রাজ্যে তৃণমূলের যাওয়া নিয়ে কটাক্ষ

প্রায় প্রতিদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সাংবাদিকদের প্রশ্ন, ভিন রাজ্যে তৃণমূলের শাখা খোলা নিয়ে। এদিনও শান্তিপুরে সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, তিনি ওই দলটা ২১ বছর করেছেন। তিনি অসম এবং ওড়িশার পর্যবেক্ষক ছিলেন, সেখানে নোটার থেকে কম ভোট পেয়েছিল। এবার আরও কম ভোট পাবে। তিনি বলেছেন, ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরসভা নির্বাচন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেডকে চ্যালেঞ্জ করে তিনি বলছেন, সব আসনে প্রার্থী দিয়ে তারা দেখাক। কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের একটা শ্রেণির মিডিয়ারই তৃণমূলের ত্রিপুরা ও গোয়া যাওয়া নিয়ে মাথা ব্যথা। কিন্তু সেইসব রাজ্যের সাধারণ মানুষের মাথা ব্যথা নেই।

 মদ খাও, ভাতা নাও

মদ খাও, ভাতা নাও

শুভেন্দু অধিকারী বলেছেন, পুজোর চার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে ৭০২ কোটি টাকা রোজগার করেছেন। তিনি বলেছেন, এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ। সারা ভারতে উচুজাতের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণ থাকলেও এই রাজ্যে নেই। অভিযোগ করে তিনি বলেছেন, মণ্ডল কমিশনের রিপোর্টে থাকা ঘোষ, কুম্ভকার, তেলি, মাহাত, যাঁরা ওবিসি শ্রেণিভুক্ত তাঁদের বঞ্চিত করে রাজ্যে ওবিসি ও চালু করে, মুসলিমদের তার অন্তর্ভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে তিনি বলেছেন, মদ খাও, ভাতা নাও, তৃণমূলকে ভোট দাও।

কেন্দ্রের প্রকল্পের নাম বদল

কেন্দ্রের প্রকল্পের নাম বদল

উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি উন্নয়ন নিয়ে মোদী সরকারের সঙ্গে বিতর্ক চান। এব্যাপারে প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, সেই কারণেই তো, মোদী সরকারের ফুড সিকিউরিটিকে খাদ্যসাথী নাম দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে রাখা হয়েছে বাংলা আবাস যোজনা, স্বচ্ছ্ব ভারত মিশনের নাম বদল করে রাখা হয়েছে নির্মল বাংলা মিশন। এই ভাবেই প্রায় ৩০ টি প্রকল্পের নাম বদল করে বাংলায় চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চান শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চান শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ১৯৮৬ সাল থেকে কলেজে সিআর ছিলেন। সিপিএম-এর সঙ্গে লড়াই করেছেন। সিপিএম-এর শাসন যখন মধ্যগণনে সেই সময় তিনি লক্ষ্ণণ শেঠকে একলক্ষ ৭৩ হাজার ভোটে হারিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন যখন মধ্যগণনে তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, তিনি (অভিষেক) ল্যান্ড করেছেন, সিপিএমকে ক্ষমতা থেকে সরানোর পরে,২০১১ সালের ২১ জুলাই। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ে ফেস্টুন ছেঁড়া নিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, দরকার তদন্তের জন্য এখান থেকে পুলিশ পাঠানো যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট কার্ডের সঙ্গে কেন্দ্রের রিপোর্ট কার্ডের তুলনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, তাহলে তিনি বসতে পারেন। কেননা উনি মুখ্যমন্ত্রী আর তিনি বিরোধী দলনেতা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

মদ খাও, ভাতা নাও, শুভেন্দুর কটাক্ষ মমতাকে |Oneindia Bengali

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+