শপথে আমন্ত্রণের পরেও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা! অবৈধ নিয়োগকে বৈধর চেষ্টার নথি সামনে আনব, বিস্ফোরক শুভেন্দু

শপথে আমন্ত্রণের পরেও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা! অবৈধ নিয়োগকে বৈধর চেষ্টার নথি সামনে আনব, বিস্ফোরক শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি, যার জন্য মুখ্যসচিবকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতায় থাকলেও কেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননিসেই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য মন্ত্রিসভা অবৈধ নিয়োগকে বৈধ করতে চেষ্টা করেছিল। সেই নথি তিনি সামনে আনবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের পরেও অনুপস্থিত

শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের পরেও অনুপস্থিত

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগে না ডাকলেও এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে কার্ড দিয়েছিলেন মুখ্যসচিব। সেই কারণে তিনি ধন্যবাদও জানিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠাতে যেতে তাঁর আপত্তিও ছিল না। কিন্তু মন্ত্রিসভার তালিকাই তাকে এই অনুষ্ঠানে যেতে বাধা দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিভিন্ন জায়গায় সনাতনীদের ওপরে হামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য
হল ব্যারাকপুর এবং কোচবিহার। সেই দুই জায়গায় দুই বিধায়ক পার্থ ভৌমিক এবং উদয়ন গুহকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। এই দুজনকে যে নির্বাচন পরবর্তী হিংসায় যুক্ত, তা নিয়ে হাইকোর্টে রিপোর্টও দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, বলেছেন তিনি।
শপথগ্রহণ অনুষ্ঠানে গেলে এইসব বলা যেত না। কিন্তু হাসিমুখ রাখতে হতো। আর দুই জেলার সনাতনীরা আঘাত পেত, সেই কারণে তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত বলে জানিয়েছেন তিনি।

 শুভ্রা ঘড়ুইকে প্রণাম

শুভ্রা ঘড়ুইকে প্রণাম

এদিন শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের দিকে চটি ছুঁড়ে মারার ঘটনা প্রসঙ্গ প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সবাই চটি চাটে না, চটি ছোঁড়েন। সেই কারণে তিনি শুভ্রু ঘড়ুইকে প্রণাম জানিয়েছেন।

টাকাটা তৃণমূলের

টাকাটা তৃণমূলের

পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে যাওয়ার সময় যেমন চোর চোর স্লোগান উঠছে, আবার তৃণমূলের নাম করেও চোর স্লোগান উঠছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার
করা হয়েছে, তা তৃণমূলের টাকা। এই টাকা শিক্ষিত বেকারদের চোখের জলের টাকা। কেননা চাকরি বিক্রি করা হয়েছে। হরিয়ানায় শিক্ষকপদে প্রায় তিনহাজার বেআইনি নিয়োগের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার
যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ত্রিপুরায় প্রায় ১০ হাজার চাকরি বাতিল করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের চাকরির এই স্ক্যামে ৫০ হাজার চাকরি দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা তোলা হয়েছে। বিধায়ক এবং এজেন্টরা টাকা তুলেছেন।

 সামনে আনব ক্যাবিনেট নোট

সামনে আনব ক্যাবিনেট নোট

শুভএন্দু অধিকারী এদিন বলেছেন, হত ২৫ এপ্রিলের ক্যাবিনেটের নোট তিনি সামনে আনবেন খুব তাড়াকাড়ি। তিনি বলেছেন ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে চাকরি দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আদেশ দিয়েছিলেন, তাকে সামনে রেখে রাজ্য মন্ত্রিসভা বিপজ্জনক সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ করেছেন তিনি। সেখানে ঘুষ নিয়ে অবৈধ নিয়োগকে বৈধ করার চেষ্টার পাশাপাশি যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাঁদের সবাইকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি বলেন, নিয়োগ দুর্নীতি যাতে আর সামনে না আসে তার জন্য অনেক বড় অপরাধ করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+