সুফিয়ান মডেল, সামাদ মডেল ফেল! আত্মবিশ্বাসী শুভেন্দুর হুঁশিয়ারি, 'একটা খাতাও খুলতে পারবেন না উনি'

সুফিয়ান মডেল, সামাদ মডেল ফেল! আত্মবিশ্বাসী শুভেন্দুর হুঁশিয়ারি, 'একটা খাতাও খুলতে পারবেন না উনি'

রণক্ষেত্র বয়াল। এখানের প্রায় ৭ নম্বর বুথে প্রায় দুঘন্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওরকমে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন তিনি। আর এর কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র বয়ালে পৌঁছন শুভেন্দু অধিকারী। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। আত্মবিশ্বাসী বিজেপি নেতার হুঁশিয়ারি, উনি জিততে পারবেন না।

একটাও খাতা খুলতে পারবেন না

একটাও খাতা খুলতে পারবেন না

নন্দীগ্রামে খাতা খুলতে পারবেন না। এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারীর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধ্যায় রণক্ষেত্র বয়াল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি ঘটেছি সেখানে তা জানার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। উত্তেজিত মানুষের সঙ্গে কথা বলেন। বোঝার চেষ্টা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে খাতা খুলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গো হারান হারবেন তিনি। আর তা বুঝে গিয়েছেন। আর সেই কারনেই এই অভিযোগ বলে দাবি শুভেন্দু অধিকারীর।

সব হয়ে যাওয়ার পর প্রার্থী বেরিয়েছেন!

সব হয়ে যাওয়ার পর প্রার্থী বেরিয়েছেন!

একদা তাঁর নেত্রী ছিলেন দলবদলের পর হলেন প্রতিদ্বন্দ্বী! দুজনের প্রেস্টিজিয়াস ফাইট ছিল আজ। হাইপ্রোফাইল ভোট। আর সেই ভোট শুরু হতেই কার্যত পিছিয়ে পড়েন মমতা। এদিন সকালে ভোট দেন শুভেন্দু। এরপর সেখান থেকে নন্দীগ্রামে তাঁর দফতরে পৌঁছে যান শুভেন্দু। মিটিং সেরেই বেরিয়ে পড়েন। নন্দীগ্রামের প্রত্যেকটি বুথে ঘুরে বেড়ান। কথা বলেন মানূষের সঙ্গে। শুভেন্দু বলেন, ৭৫ শতাংশ ভোট হয়ে যাওয়ার পর প্রার্থী বেরিয়েছেন। জয় শ্রী রামের ভয়ে তিনি বেরিয়েছেন বলে কটাক্ষ শুভেন্দুর।

দিনের শুরু থেকেই খোস মেজাজে ছিলেন শুভেন্দু

দিনের শুরু থেকেই খোস মেজাজে ছিলেন শুভেন্দু

এদিন সকালে ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেছিলেন, "৬৬ বছর, (মমতা) আন্টি। আন্টি কো থোড়া শান্ত রহনা চাহিয়ে। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।'' একই সঙ্গে তিনি বলেন, ''ভোটের অঙ্ক মেলানোর বিষয়ে অমিত শাহের জুড়ি নেই। তাই তিনি যেটা বলেছেন সেটাই হতে চলেছে। তিনি আগেও হিসাব মিলিয়ে দিয়েছেন, এ বারও মিলে যাবে।'' তবে দুপুর গড়ানোর পরে নতুন হিসেব পেশ করেন শুভেন্দু। তাঁর চোখে মুখেও ফুটে ওঠে আত্মবিশ্বাস। তিনি বলেন, ''সুফিয়ান মডেল, সামাদ মডেল ফেল। বেগমের দুধেল গাইরা কিছু করতে পারবে না।'' একই সঙ্গে তিনি বলেন, ''যাঁরা জয় শ্রীরাম বলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলেন, যাঁরা দুর্গা পুজো করেন, জয় মা কালী বলেন তাঁরা দুপুর ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট দিয়ে দিয়েছেন।''

একাধিক অভিযোগ তৃণমূলের, ভোট শান্তিপূর্ণ বললেন শুভেন্দু

একাধিক অভিযোগ তৃণমূলের, ভোট শান্তিপূর্ণ বললেন শুভেন্দু

সকাল থেকেই শাসকদল তৃণমূলের সেভাবে কাউকে দেখা যায়নি। শেখ সুফিয়ানকেই কার্যত একা দৌড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক অভিযোগ। কোথাও তৃণমূলের এজেণ্ট নেই। তো কোথায় তৃণমূল কর্মীদের আতঙ্কের ছবি স্পষ্ট হয়। নন্দীগ্রামের বহু বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলে যে অভিযোগ উঠেছে সেই সম্পর্কে শুভেন্দু বলেন, ''তৃণমূল কেন এজেন্ট দিতে পারেনি সেটা ওরা বলবে।'' তবে ভোট ভালো হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। একই সঙ্গে বারবার তাঁর দাবি, মমতা হারছেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+