ভোট লুঠ হলে দায় কমিশনের, বার্তা শুভেন্দুর, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি
ভোট লুঠ হলে দায় কমিশনের, বার্তা শুভেন্দুর, ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি
কেন্দ্রীয় বাহিনী মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ বিজেপি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে
ডিভিশন বেঞ্চে যাচ্ছে। ইতিমধ্যেই এই রায় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতি মত চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ভোট লুঠ হলে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। কোনও বিজেপি প্রার্থী আক্রান্ত হলে তার দায়ও কমিশনকেই নিতে হবে। এবং তৃণমূল কংগ্রেসকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, বিজেপি নেতারা ভোটের দিন নজর রাখবেনষ কোনও অব্যবস্থা হলে প্রতিক্রিয়া হবে।

পুরভোটের আগে ফের ধাক্কা বিজেপির
কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা বিজেপির। কলকাতা হাইকোর্টে পর পর দুদিন বড় ধাক্কা খেয়েছে বিজেপি। গতকাল পুরভোটে স্থগিতাদেশ চেয়ে বিজেপির আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বকেয়া পুরভোট যত দ্রত সম্ভব করানোর নির্দেশ দিয়েছে। ২৩ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশনকে বকেয়া পুরভোটের নির্ঘণ্ট জানানোর নির্দেশ দিয়েছে। তার পরের দিন আবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুরভোটের পরিচালনায় রাজ্য পুলিশের উপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট।

শুভেন্দু পাল্টা চ্যালেঞ্জ
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কমিশনকে এই নিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন পুরভোটে ভোট লুঠ হলে দায় কমিশনের। কোনও বিজেপি প্রার্থী আক্রান্ত হলে তার দায় নিতে হবে কমিশনকে। জিহাদিদের নিয়ে এসে ভোট করানো হলে ঝাণ্ডা নিয়ে মাঠে নামবে বিজেপি। রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেছেন ভোটের দিন নজর রাখবেন বিজেপি নেতারা। যদি কোনও অব্যবস্থা দেখা যায় তাহলে সমান প্রতিক্রিয়া হবে।

তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর
একই সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। িতনি অভিযোগ করেছেন পুরভোটের দিন ভোট লুঠ করা হবে বিভিন্ন বুথে। বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। যদি কোথাও এমনটা হয় তাহলে বিজেপি ঝাণ্ডা নিয়ে পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বিজেপি। ক্যানিং থেকে যে জিহাদিদের নিয়ে পুরভোটে ছাপ্পা ভোট করানো হয়ে বিজেপি রেয়াত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাল্টা নিশানা কুণালের
পুরভোটের আগে অশান্তিতে প্ররোচনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছেন, পুরভোটে ভরাডুবি হবে বুঝতে পেরেই বিজেপি প্ররোচনা দিচ্ছে। শুভেন্দু অধিকারী আসলে মেরুদণ্ডহীন, সরীসৃপ প্রজাতির মানুষ। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই প্ররোচনা দিচ্ছেন তাঁরা।












Click it and Unblock the Notifications